puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo

প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো ‘পিইউসি ফ্যামিলি ডে’ ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারবর্গের অংশগ্রহণে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ‘পিইউসি ফ্যামিলি ডে-২০২৬’। ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত হালদা ভ্যালি টি গার্ডেন-এ।
সকাল ৭টায় ওয়াসা ক্যাম্পাস থেকে যাত্রা শুরুর মাধ্যমে দিনব্যাপী এ আয়োজনের সূচনা হয়। নির্ধারিত সময় অনুযায়ী যাত্রা, নাশতা, চা-বিরতি, দর্শনীয় স্থান পরিদর্শন, খেলাধুলা, ইনহাউস সাংস্কৃতিক অনুষ্ঠান, মধ্যাহ্নভোজ, মূল সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিকেলে চা-বিরতির পর বিকাল ৫টায় প্রত্যাবর্তনের মাধ্যমে সফলভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির। অনুষ্ঠানে সভাপতি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহেদুল ইসলাম। তিনি এই আয়োজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, সহযোগী ডিন, সহকারী ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও কো-অর্ডিনেটরবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি একটি বৃহৎ পরিবার। এই পরিবারের শক্তি নিহিত আছে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা এবং মানবিক বন্ধনে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় আজ যে অবস্থানে পৌঁছেছে, তার পেছনে রয়েছে অক্লান্ত শ্রম ও আন্তরিক নিষ্ঠা।
তিনি আরও বলেন, দৈনন্দিন একাডেমিক ও প্রশাসনিক ব্যস্ততার মাঝে এমন আয়োজন আমাদের মানসিক প্রশান্তি দেয়, পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে এবং সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য গড়ে তোলে। পরিবারকে সঙ্গে নিয়ে এই মিলনমেলা আমাদের মনে করিয়ে দেয়—মানুষ হিসেবে আমাদের মানবিক সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ।
উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীর পরিবারসহ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির তাঁর বক্তব্যে বলেন, পিইউসি ফ্যামিলি ডে প্রিমিয়ার ইউনিভার্সিটির পারিবারিক সংস্কৃতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই আয়োজন আমাদের কর্মক্ষেত্রের বাইরে একে অপরকে জানার সুযোগ তৈরি করে এবং পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে। তিনি আয়োজন সফল করতে সংশ্লিষ্ট কমিটি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সভাপতি ও আয়োজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ড. মো. জাহেদুল ইসলাম এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। পাশাপাশি আয়োজন বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের পরিবারবর্গের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ভবিষ্যতেও এ ধরনের পারিবারিক আয়োজন প্রিমিয়ার ইউনিভার্সিটির সৌহার্দ্যপূর্ণ ও মানবিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দিনব্যাপী এই আয়োজনে খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠান অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে। সব মিলিয়ে ‘পিইউসি ফ্যামিলি ডে’ পরিণত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি পরিবারের জন্য এক স্মরণীয় ও প্রাণবন্ত মিলনমেলায়।

Related News

Admission Test for BSc in CSE Program Held at the Department of CSE, Premier University.

Read More

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল প্রিমিয়ার ইউনিভার্সিটির ৫টি প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করায় দোয়া মাহফিল ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ।

Read More

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক প্রিমিয়ার ইউনিভার্সিটির ৫টি প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন প্রদান: এক ঐতিহাসিক সাফল্য ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো ‘পিইউসি ফ্যামিলি ডে’ ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা সেশন অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক হোমায়রা নওশিন উর্মির পিএইচডি ডিগ্রি অর্জন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো ‘পিইউসি ফ্যামিলি ডে’ ।

Thursday, 29 January, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো ‘পিইউসি ফ্যামিলি ডে’ ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারবর্গের অংশগ্রহণে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ‘পিইউসি ফ্যামিলি ডে-২০২৬’। ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত হালদা ভ্যালি টি গার্ডেন-এ।
সকাল ৭টায় ওয়াসা ক্যাম্পাস থেকে যাত্রা শুরুর মাধ্যমে দিনব্যাপী এ আয়োজনের সূচনা হয়। নির্ধারিত সময় অনুযায়ী যাত্রা, নাশতা, চা-বিরতি, দর্শনীয় স্থান পরিদর্শন, খেলাধুলা, ইনহাউস সাংস্কৃতিক অনুষ্ঠান, মধ্যাহ্নভোজ, মূল সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিকেলে চা-বিরতির পর বিকাল ৫টায় প্রত্যাবর্তনের মাধ্যমে সফলভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির। অনুষ্ঠানে সভাপতি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহেদুল ইসলাম। তিনি এই আয়োজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, সহযোগী ডিন, সহকারী ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও কো-অর্ডিনেটরবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি একটি বৃহৎ পরিবার। এই পরিবারের শক্তি নিহিত আছে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা এবং মানবিক বন্ধনে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় আজ যে অবস্থানে পৌঁছেছে, তার পেছনে রয়েছে অক্লান্ত শ্রম ও আন্তরিক নিষ্ঠা।
তিনি আরও বলেন, দৈনন্দিন একাডেমিক ও প্রশাসনিক ব্যস্ততার মাঝে এমন আয়োজন আমাদের মানসিক প্রশান্তি দেয়, পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে এবং সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য গড়ে তোলে। পরিবারকে সঙ্গে নিয়ে এই মিলনমেলা আমাদের মনে করিয়ে দেয়—মানুষ হিসেবে আমাদের মানবিক সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ।
উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীর পরিবারসহ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির তাঁর বক্তব্যে বলেন, পিইউসি ফ্যামিলি ডে প্রিমিয়ার ইউনিভার্সিটির পারিবারিক সংস্কৃতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই আয়োজন আমাদের কর্মক্ষেত্রের বাইরে একে অপরকে জানার সুযোগ তৈরি করে এবং পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে। তিনি আয়োজন সফল করতে সংশ্লিষ্ট কমিটি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সভাপতি ও আয়োজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ড. মো. জাহেদুল ইসলাম এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। পাশাপাশি আয়োজন বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের পরিবারবর্গের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ভবিষ্যতেও এ ধরনের পারিবারিক আয়োজন প্রিমিয়ার ইউনিভার্সিটির সৌহার্দ্যপূর্ণ ও মানবিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দিনব্যাপী এই আয়োজনে খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠান অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে। সব মিলিয়ে ‘পিইউসি ফ্যামিলি ডে’ পরিণত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি পরিবারের জন্য এক স্মরণীয় ও প্রাণবন্ত মিলনমেলায়।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.