প্রিমিয়ার ইউনিভার্সিটি ও আলিয়ঁস ফ্রঁসেজের একটি সমঝোতা স্মারক চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ০৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, ট্রেজারার এবং প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, ইংরেজি বিভাগের চেয়ারম্যান জনাব সাদাত জামান খান, আলিয়ঁস ফ্রঁসেজের পক্ষ থেকে ডিরেক্টর ব্রুনো লাক্রাম্প ও শিক্ষক পলাশ চক্রবর্তী অংশগ্রহণ করেন।
এই চুক্তির অধীনে প্রিমিয়ার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আলিয়ঁস ফ্রঁসেজ ফরাসী ভাষা কোর্স পরিচালনা করবে। এই কোর্সের একটি সেমিস্টার ছাত্রছাত্রীরা আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসী ভাষা শিক্ষার ক্ষেত্রে ওয়েভার হিসেবে পাবে। তারা আলিয়ঁস ফ্রঁসেজের লাইব্রেরিসুবিধাও প্রাপ্ত হবে। এছাড়াও প্রিমিয়ার ইউনিভার্সিটি ও আলিয়ঁস ফ্রঁসেজের যৌথ উদ্যোগে ছাত্রছাত্রীদের জন্য কালচারাল প্রোগ্রাম ও অন্যান্য প্রোগ্রামও পরিচালনা করা হবে।
চুক্তিতে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন এবং আলিয়ঁস ফ্রঁসেজের ডিরেক্টর ব্রুনো লাক্রাম্প স্বাক্ষর করেন।
প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ‘দ্য কোর্টরুম ইন অ্যাকশন: এ মক ট্রায়াল, ফরেনসিক ইনসাইট অ্যান্ড জুডিশিয়াল এনগেজমেন্ট’ শীর্ষক স্পেশাল একাডেমিক প্রোগ্রাম অনুষ্ঠিত
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ কালচারাল ক্লাবের পক্ষ থেকে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান
Read More
রোহিঙ্গা বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জীবিকা, স্বাস্থ্য,অর্থনৈতিক ক্ষমতায়ন এবং প্রত্যাবাসন নিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সেমিনার অনুষ্ঠিত
Read More
🎓 Another Proud Academic Achievement of Premier University!
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (পুলা) নির্বাচন নিয়ে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ
Read More
শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে সমাজের কল্যাণে প্রযুক্তি: প্রিমিয়ার ইউনিভার্সিটির CSE বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ ‘Community Engagement Program’
Read MoreWednesday, 6 November, 2024