puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

মরহুম সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসেইনের প্রথম মৃত্যুবার্ষিকীতে পিইউডিএসের পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (পিইউডিএস) সাবেক মডারেটর ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সাবেক চেয়ারম্যান মরহুম সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসেইনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, বাগ্মিতা, আত্মবিশ্বাস ও উপস্থাপনা দক্ষতা বিকাশের লক্ষ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এ প্রতিযোগিতার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির এবং প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির মরহুম সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসেইনের কর্মময় জীবন, শিক্ষা ও গবেষণায় অবদান এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি তাঁর নিষ্ঠার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, একজন শিক্ষকের প্রকৃত সাফল্য তাঁর শিক্ষার্থীদের জ্ঞান, মূল্যবোধ ও মননশীলতার বিকাশে প্রতিফলিত হয়। মরহুম মিনহাজ হোসেইন স্যার তাঁর কর্ম ও অবদানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় পরিবারে যে স্মৃতি ও অনুপ্রেরণা রেখে গেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, পাবলিক স্পিকিং ও বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, কার্যকর যোগাযোগ, নেতৃত্বের গুণাবলি এবং দায়িত্বশীল মতপ্রকাশের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি মুক্তবুদ্ধি ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে উৎসাহিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির এবং প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী মরহুম স্যারের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, নেতৃত্বের দক্ষতা অর্জন এবং জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর জনাব সঞ্জয় বিশ্বাস ও মডারেটর জনাব মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না। এ ছাড়া উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি ফজল আল মাহমুদায়ন, সহ-সভাপতি মোশারফা পারভীন, সাধারণ সম্পাদক সিফাত চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ আলদীন ফারদিনসহ অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সাবলীল উপস্থাপনা, যুক্তিনির্ভর বক্তব্য এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের চিন্তা ও মতামত প্রকাশ করেন। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন—প্রথম স্থান অর্জন করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের মোবারক হোসেন সজীব, দ্বিতীয় স্থান অর্জন করেন অর্থনীতি বিভাগের শরিফা তাসফিয়া, তৃতীয় স্থান অর্জন করেন সমাজবিজ্ঞান ও টেকসই উন্নয়ন বিভাগের রাইসুল ইসলাম, চতুর্থ স্থান অর্জন করেন তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের আব্দুল্লাহ এবং পঞ্চম স্থান অর্জন করেন আইন বিভাগের তাসনিম জাহান।

অনুষ্ঠানের মাধ্যমে পিইউডিএস পরিবার মরহুম সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসেইনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে তাঁর অবদান তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করে। বিজয়ীদের অভিনন্দন ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Related News

মরহুম সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসেইনের প্রথম মৃত্যুবার্ষিকীতে পিইউডিএসের পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ইন্টার-সেমিস্টার দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে প্রয়াত সিএসই বিভাগের প্রাক্তন চেয়ারম্যান মরহুম মোহাম্মদ মিনহাজ হোসাইনের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির জাতীয় দাবা দল গঠনের পরিকল্পনা

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান ও টেকসই উন্নয়ন বিভাগের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

Read More

মরহুম সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসেইনের প্রথম মৃত্যুবার্ষিকীতে পিইউডিএসের পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

Thursday, 29 October, 2026

মরহুম সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসেইনের  প্রথম মৃত্যুবার্ষিকীতে পিইউডিএসের পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (পিইউডিএস) সাবেক মডারেটর ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সাবেক চেয়ারম্যান মরহুম সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসেইনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, বাগ্মিতা, আত্মবিশ্বাস ও উপস্থাপনা দক্ষতা বিকাশের লক্ষ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এ প্রতিযোগিতার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির এবং প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির মরহুম সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসেইনের কর্মময় জীবন, শিক্ষা ও গবেষণায় অবদান এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি তাঁর নিষ্ঠার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, একজন শিক্ষকের প্রকৃত সাফল্য তাঁর শিক্ষার্থীদের জ্ঞান, মূল্যবোধ ও মননশীলতার বিকাশে প্রতিফলিত হয়। মরহুম মিনহাজ হোসেইন স্যার তাঁর কর্ম ও অবদানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় পরিবারে যে স্মৃতি ও অনুপ্রেরণা রেখে গেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, পাবলিক স্পিকিং ও বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, কার্যকর যোগাযোগ, নেতৃত্বের গুণাবলি এবং দায়িত্বশীল মতপ্রকাশের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি মুক্তবুদ্ধি ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে উৎসাহিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির এবং প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী মরহুম স্যারের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, নেতৃত্বের দক্ষতা অর্জন এবং জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর জনাব সঞ্জয় বিশ্বাস ও মডারেটর জনাব মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না। এ ছাড়া উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি ফজল আল মাহমুদায়ন, সহ-সভাপতি মোশারফা পারভীন, সাধারণ সম্পাদক সিফাত চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ আলদীন ফারদিনসহ অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সাবলীল উপস্থাপনা, যুক্তিনির্ভর বক্তব্য এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের চিন্তা ও মতামত প্রকাশ করেন। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন—প্রথম স্থান অর্জন করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের মোবারক হোসেন সজীব, দ্বিতীয় স্থান অর্জন করেন অর্থনীতি বিভাগের শরিফা তাসফিয়া, তৃতীয় স্থান অর্জন করেন সমাজবিজ্ঞান ও টেকসই উন্নয়ন বিভাগের রাইসুল ইসলাম, চতুর্থ স্থান অর্জন করেন তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের আব্দুল্লাহ এবং পঞ্চম স্থান অর্জন করেন আইন বিভাগের তাসনিম জাহান।

অনুষ্ঠানের মাধ্যমে পিইউডিএস পরিবার মরহুম সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসেইনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে তাঁর অবদান তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করে। বিজয়ীদের অভিনন্দন ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.