puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান ও টেকসই উন্নয়ন বিভাগের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রামের সমাজবিজ্ঞান ও টেকসই উন্নয়ন বিভাগের উদ্যোগে এমএসএস পঞ্চম ব্যাচ এবং বিএসএস ষষ্ঠ ও সপ্তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ১৫ অক্টোবর বৃহস্পতিবার দামপাড়াস্থ প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান ও টেকসই উন্নয়ন বিভাগের চেয়ারম্যান উম্মে সালমা। বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী ও প্রক্টরিয়াল বডির সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী তাহামিনা আক্তার ও মঈনুল হাসান মাহিন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মাস্টার্সের শিক্ষার্থী মরিয়ম কোরাইশী ও অনার্সের শিক্ষার্থী মঈনুল হাসান মাহিন। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নেওয়া মানে জীবনের একটি অধ্যায়ের সমাপ্তি নয়, বরং নতুন জীবনের সূচনা। আত্মবিশ্বাস, ইতিবাচক মনোভাব ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের লক্ষ্যে পৌঁছাতে হবে। প্রত্যেক মানুষের যোগ্যতা ও দক্ষতা আলাদা উল্লেখ করে তিনি পারস্পরিক সহযোগিতা, শ্রদ্ধা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সফলতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, পরিবেশ ও সুনাম বৃদ্ধিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও মূল্যবোধ বাস্তব জীবনে কাজে লাগিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জন্য গৌরব বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, শিক্ষাজীবন শেষে বাস্তব জীবনে প্রবেশের সময়টি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও দক্ষতা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে অর্জিত নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ ও যোগাযোগের দক্ষতা কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সমাজবিজ্ঞান ও টেকসই উন্নয়নের গুরুত্ব বিবেচনায় শিক্ষার্থীদের সততা, পরিশ্রম, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রতিনিধি হিসেবে নিজেদের আচরণ ও কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকা, প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং পরিবার ও দেশের প্রতি দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, বিশ্ববিদ্যালয়জীবনে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও মূল্যবোধ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখার জন্য তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন। শিক্ষার্থীদের সাফল্যের মধ্য দিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির সুনাম ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আজীবন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের অধিকার ও মতামত যথাযথভাবে প্রকাশের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক শ্রদ্ধা ও সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। সমাজবিজ্ঞান ও টেকসই উন্নয়ন বিভাগের ভবিষ্যৎ অগ্রগতি নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের সুস্বাস্থ্য কামনা করেন।

বিভাগের চেয়ারম্যান উম্মে সালমা তাঁর সভাপতির বক্তব্যের শুরুতে শিক্ষার্থীদের ব্যক্তিগত সততা বজায় রাখার পাশাপাশি সমাজবিজ্ঞানে অর্জিত জ্ঞান টেকসই উন্নয়নে কাজে লাগানোর নির্দেশনা দেন। তিনি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে লিঙ্গসমতার গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়া তিনি বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও মূল্যবোধ কাজে লাগিয়ে নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি বিভাগের অগ্রগতি ও বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে অবদান রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান ও টেকসই উন্নয়ন বিভাগের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

Read More

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি)-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমানের মৃত্যুতে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্যের শোক

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে প্রয়াত সিএসই বিভাগের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইনের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ডেল বুক ক্লাব’-এর বই পর্যালোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগে ৯ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগে এমপিএইচ ১১তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান ও টেকসই উন্নয়ন বিভাগের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

Thursday, 15 October, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান ও টেকসই উন্নয়ন বিভাগের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রামের সমাজবিজ্ঞান ও টেকসই উন্নয়ন বিভাগের উদ্যোগে এমএসএস পঞ্চম ব্যাচ এবং বিএসএস ষষ্ঠ ও সপ্তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ১৫ অক্টোবর বৃহস্পতিবার দামপাড়াস্থ প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান ও টেকসই উন্নয়ন বিভাগের চেয়ারম্যান উম্মে সালমা। বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী ও প্রক্টরিয়াল বডির সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী তাহামিনা আক্তার ও মঈনুল হাসান মাহিন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মাস্টার্সের শিক্ষার্থী মরিয়ম কোরাইশী ও অনার্সের শিক্ষার্থী মঈনুল হাসান মাহিন। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নেওয়া মানে জীবনের একটি অধ্যায়ের সমাপ্তি নয়, বরং নতুন জীবনের সূচনা। আত্মবিশ্বাস, ইতিবাচক মনোভাব ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের লক্ষ্যে পৌঁছাতে হবে। প্রত্যেক মানুষের যোগ্যতা ও দক্ষতা আলাদা উল্লেখ করে তিনি পারস্পরিক সহযোগিতা, শ্রদ্ধা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সফলতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, পরিবেশ ও সুনাম বৃদ্ধিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও মূল্যবোধ বাস্তব জীবনে কাজে লাগিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জন্য গৌরব বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, শিক্ষাজীবন শেষে বাস্তব জীবনে প্রবেশের সময়টি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও দক্ষতা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে অর্জিত নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ ও যোগাযোগের দক্ষতা কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সমাজবিজ্ঞান ও টেকসই উন্নয়নের গুরুত্ব বিবেচনায় শিক্ষার্থীদের সততা, পরিশ্রম, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রতিনিধি হিসেবে নিজেদের আচরণ ও কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকা, প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং পরিবার ও দেশের প্রতি দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, বিশ্ববিদ্যালয়জীবনে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও মূল্যবোধ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখার জন্য তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন। শিক্ষার্থীদের সাফল্যের মধ্য দিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির সুনাম ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আজীবন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের অধিকার ও মতামত যথাযথভাবে প্রকাশের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক শ্রদ্ধা ও সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। সমাজবিজ্ঞান ও টেকসই উন্নয়ন বিভাগের ভবিষ্যৎ অগ্রগতি নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের সুস্বাস্থ্য কামনা করেন।

বিভাগের চেয়ারম্যান উম্মে সালমা তাঁর সভাপতির বক্তব্যের শুরুতে শিক্ষার্থীদের ব্যক্তিগত সততা বজায় রাখার পাশাপাশি সমাজবিজ্ঞানে অর্জিত জ্ঞান টেকসই উন্নয়নে কাজে লাগানোর নির্দেশনা দেন। তিনি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে লিঙ্গসমতার গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়া তিনি বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও মূল্যবোধ কাজে লাগিয়ে নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি বিভাগের অগ্রগতি ও বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে অবদান রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.