puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের ইকোনোব্রিয়াম ৫.০-এ পোস্টার প্রেজেন্টেশনে প্রথম স্থান অর্জন

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের উদ্যোগে আয়োজিত অর্থনীতি বিষয়ক উৎসব ‘ইকোনোব্রিয়াম ৫.০’-এর পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের একটি দল।

গত ২৬ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত এ উৎসবের প্রতিপাদ্য ছিল ‘Climate, Energy & Economy: Developing Actionable Strategies for Bangladesh’। জলবায়ু, জ্বালানি ও অর্থনীতির পারস্পরিক সম্পর্ক এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কার্যকর কৌশল উদ্ভাবনের বিভিন্ন দিক তুলে ধরতে এ উৎসবের আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় প্রিমিয়ার ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW), ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (IIUC) এবং ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের গবেষণা, বিশ্লেষণ ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে প্রথম স্থান অর্জন করেন।

বিজয়ী দলের সদস্যরা হলেন সুমাইয়া ইয়াসমিন, শরিফা তাসফিয়া মিল্লাত এবং জান্নাতুল নাঈম। তাঁরা তিনজনই প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ৩৬তম ব্যাচের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী।

এ অর্জনে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি শিক্ষার্থীদের এ সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করে তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবন, গবেষণা ও কর্মক্ষেত্রে আরও সাফল্য কামনা করেন।

প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনিরও বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি এ অর্জনকে বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবজনক উল্লেখ করে শিক্ষার্থীদের এ ধরনের সাফল্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সুনাম ও অগ্রযাত্রাকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান এবং শিক্ষকবৃন্দ এই অর্জন শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় আরও আগ্রহী হতে সহায়তা করবে বলে মত প্রকাশ করেন।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের চার শিক্ষার্থীর আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের ইকোনোব্রিয়াম ৫.০-এ পোস্টার প্রেজেন্টেশনে প্রথম স্থান অর্জন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইইইই কম্পিউটার সোসাইটির মানবিক সহায়তা প্রকল্পের প্রস্তাব অনুমোদিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক পুতুলনাচ প্রদর্শনী অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট ও গ্র্যাচুইটি ফান্ড ট্রাস্টের ৭ম সভা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে ‘আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিজাইন প্রসেস’ শীর্ষক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত.

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের ইকোনোব্রিয়াম ৫.০-এ পোস্টার প্রেজেন্টেশনে প্রথম স্থান অর্জন

Thursday, 26 November, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের ইকোনোব্রিয়াম ৫.০-এ পোস্টার প্রেজেন্টেশনে প্রথম স্থান অর্জন

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের উদ্যোগে আয়োজিত অর্থনীতি বিষয়ক উৎসব ‘ইকোনোব্রিয়াম ৫.০’-এর পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের একটি দল।

গত ২৬ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত এ উৎসবের প্রতিপাদ্য ছিল ‘Climate, Energy & Economy: Developing Actionable Strategies for Bangladesh’। জলবায়ু, জ্বালানি ও অর্থনীতির পারস্পরিক সম্পর্ক এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কার্যকর কৌশল উদ্ভাবনের বিভিন্ন দিক তুলে ধরতে এ উৎসবের আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় প্রিমিয়ার ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW), ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (IIUC) এবং ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের গবেষণা, বিশ্লেষণ ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে প্রথম স্থান অর্জন করেন।

বিজয়ী দলের সদস্যরা হলেন সুমাইয়া ইয়াসমিন, শরিফা তাসফিয়া মিল্লাত এবং জান্নাতুল নাঈম। তাঁরা তিনজনই প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ৩৬তম ব্যাচের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী।

এ অর্জনে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি শিক্ষার্থীদের এ সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করে তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবন, গবেষণা ও কর্মক্ষেত্রে আরও সাফল্য কামনা করেন।

প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনিরও বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি এ অর্জনকে বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবজনক উল্লেখ করে শিক্ষার্থীদের এ ধরনের সাফল্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সুনাম ও অগ্রযাত্রাকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান এবং শিক্ষকবৃন্দ এই অর্জন শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় আরও আগ্রহী হতে সহায়তা করবে বলে মত প্রকাশ করেন।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.