puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক পুতুলনাচ প্রদর্শনী অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (সিক্সটিন ডেইজেস অব অ্যাক্টিভিজম অ্যাগেইনস্ট জেন্ডার-বেইজড ভায়োলেন্স) ২০২৬ উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক পুতুলনাচ প্রদর্শনী ‘আঁধার কেটে আলোর শিখা’ অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর ২০২৬ চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি প্রোগ্রামের শিখা প্রজেক্টের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ৫৫০-এর বেশি শিক্ষার্থী ও প্রায় ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির এবং কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহিত উল আলম। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. আব্দুর রহিম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ সোলাইমান চৌধুরী, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও কমপ্লেইন্ট কমিটির আহ্বায়ক ড. মেহের নিগারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বক্তব্যে তিনি এ ধরনের সময়োপযোগী ও সচেতনতামূলক উদ্যোগ গ্রহণের জন্য ব্র্যাককে ধন্যবাদ জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা, মানবিক মূল্যবোধ এবং ইতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুতুলনাচের মাধ্যমে শিক্ষার্থীরা সুন্দর ও প্রয়োজনীয় শিক্ষা লাভ করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার এ ধরনের সচেতনতামূলক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তিনি নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির তাঁর বক্তব্যে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংসতা ও হয়রানিমুক্ত পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও ইতিবাচক মনোভাব গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শিখা প্রজেক্টের লক্ষ্য, উদ্দেশ্য এবং পুতুলনাচ প্রদর্শনীর তাৎপর্য তুলে ধরেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি প্রোগ্রামের শিখা প্রজেক্টের ম্যানেজার, জেন্ডার মেইনস্ট্রিমিং আফরোজা খাতুন।

আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও কমপ্লেইন্ট কমিটির আহ্বায়ক ড. মেহের নিগার তাঁর বক্তব্যে পুতুলনাট্যের অন্তর্ভুক্তিমূলক উপস্থাপনার প্রশংসা করেন। তিনি বলেন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বৃহত্তর সমাজে যৌন হয়রানি, বুলিং এবং বিভিন্ন ধরনের সহিংসতা কীভাবে সংঘটিত হয়, তা নাটকের মাধ্যমে বাস্তবসম্মতভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি এসব ঘটনা প্রতিরোধ, সচেতনতা সৃষ্টি, কার্যকর রিপোর্টিং ও প্রতিকারব্যবস্থা গড়ে তোলার বিষয়গুলোও উপস্থাপন করা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের জন্যই এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় বলে তিনি মন্তব্য করেন।

পুতুলনাচ প্রদর্শনী শেষে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অভিব্যক্তিতে উঠে আসে গুরুত্বপূর্ণ উপলব্ধি। একজন শিক্ষার্থী বলেন, প্রদর্শনীতে যৌন হয়রানি ও সহিংসতার শিকার শুধু নারীরাই নন, পুরুষ ও ছেলেরাও বিভিন্ন ধরনের হয়রানি ও বুলিংয়ের শিকার হতে পারেন—এ বিষয়টি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।

আরেকজন শিক্ষার্থী বলেন, নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে শুধু নারীদের সচেতন করাই যথেষ্ট নয়; ছেলেদের দৃষ্টিভঙ্গি, আচরণ ও সামাজিক মনোভাবেও ইতিবাচক পরিবর্তন আনা জরুরি। এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ছেলেদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে পারলেই টেকসই সামাজিক পরিবর্তন নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও পুরো আয়োজন সঞ্চালনা করেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি প্রোগ্রামের শিখা প্রজেক্টের টেকনিক্যাল ম্যানেজার, জেন্ডার মেইনস্ট্রিমিং হামিদা আহসান।

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, যৌন হয়রানি, বুলিং এবং জেন্ডারভিত্তিক বৈষম্য প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, ইতিবাচক দৃষ্টিভঙ্গির বিকাশ এবং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের চার শিক্ষার্থীর আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের ইকোনোব্রিয়াম ৫.০-এ পোস্টার প্রেজেন্টেশনে প্রথম স্থান অর্জন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইইইই কম্পিউটার সোসাইটির মানবিক সহায়তা প্রকল্পের প্রস্তাব অনুমোদিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক পুতুলনাচ প্রদর্শনী অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট ও গ্র্যাচুইটি ফান্ড ট্রাস্টের ৭ম সভা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে ‘আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিজাইন প্রসেস’ শীর্ষক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত.

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক পুতুলনাচ প্রদর্শনী অনুষ্ঠিত

Wednesday, 25 November, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক পুতুলনাচ প্রদর্শনী অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (সিক্সটিন ডেইজেস অব অ্যাক্টিভিজম অ্যাগেইনস্ট জেন্ডার-বেইজড ভায়োলেন্স) ২০২৬ উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক পুতুলনাচ প্রদর্শনী ‘আঁধার কেটে আলোর শিখা’ অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর ২০২৬ চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি প্রোগ্রামের শিখা প্রজেক্টের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ৫৫০-এর বেশি শিক্ষার্থী ও প্রায় ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির এবং কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহিত উল আলম। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. আব্দুর রহিম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ সোলাইমান চৌধুরী, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও কমপ্লেইন্ট কমিটির আহ্বায়ক ড. মেহের নিগারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বক্তব্যে তিনি এ ধরনের সময়োপযোগী ও সচেতনতামূলক উদ্যোগ গ্রহণের জন্য ব্র্যাককে ধন্যবাদ জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা, মানবিক মূল্যবোধ এবং ইতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুতুলনাচের মাধ্যমে শিক্ষার্থীরা সুন্দর ও প্রয়োজনীয় শিক্ষা লাভ করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার এ ধরনের সচেতনতামূলক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তিনি নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির তাঁর বক্তব্যে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংসতা ও হয়রানিমুক্ত পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও ইতিবাচক মনোভাব গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শিখা প্রজেক্টের লক্ষ্য, উদ্দেশ্য এবং পুতুলনাচ প্রদর্শনীর তাৎপর্য তুলে ধরেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি প্রোগ্রামের শিখা প্রজেক্টের ম্যানেজার, জেন্ডার মেইনস্ট্রিমিং আফরোজা খাতুন।

আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও কমপ্লেইন্ট কমিটির আহ্বায়ক ড. মেহের নিগার তাঁর বক্তব্যে পুতুলনাট্যের অন্তর্ভুক্তিমূলক উপস্থাপনার প্রশংসা করেন। তিনি বলেন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বৃহত্তর সমাজে যৌন হয়রানি, বুলিং এবং বিভিন্ন ধরনের সহিংসতা কীভাবে সংঘটিত হয়, তা নাটকের মাধ্যমে বাস্তবসম্মতভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি এসব ঘটনা প্রতিরোধ, সচেতনতা সৃষ্টি, কার্যকর রিপোর্টিং ও প্রতিকারব্যবস্থা গড়ে তোলার বিষয়গুলোও উপস্থাপন করা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের জন্যই এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় বলে তিনি মন্তব্য করেন।

পুতুলনাচ প্রদর্শনী শেষে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অভিব্যক্তিতে উঠে আসে গুরুত্বপূর্ণ উপলব্ধি। একজন শিক্ষার্থী বলেন, প্রদর্শনীতে যৌন হয়রানি ও সহিংসতার শিকার শুধু নারীরাই নন, পুরুষ ও ছেলেরাও বিভিন্ন ধরনের হয়রানি ও বুলিংয়ের শিকার হতে পারেন—এ বিষয়টি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।

আরেকজন শিক্ষার্থী বলেন, নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে শুধু নারীদের সচেতন করাই যথেষ্ট নয়; ছেলেদের দৃষ্টিভঙ্গি, আচরণ ও সামাজিক মনোভাবেও ইতিবাচক পরিবর্তন আনা জরুরি। এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ছেলেদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে পারলেই টেকসই সামাজিক পরিবর্তন নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও পুরো আয়োজন সঞ্চালনা করেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি প্রোগ্রামের শিখা প্রজেক্টের টেকনিক্যাল ম্যানেজার, জেন্ডার মেইনস্ট্রিমিং হামিদা আহসান।

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, যৌন হয়রানি, বুলিং এবং জেন্ডারভিত্তিক বৈষম্য প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, ইতিবাচক দৃষ্টিভঙ্গির বিকাশ এবং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.