puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

‘বাংলা ভাষা ও সাহিত্য (বি.এ. অনার্স)’ প্রোগ্রাম চালু

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে কলা অনুষদের অধীনে ‘বাংলা ভাষা ও সাহিত্য (বি.এ. অনার্স)’ প্রোগ্রাম চালু হয়েছে। এই বিষয় প্রবর্তন করার জন্য সম্প্রতি প্রিমিয়ার ইউনিভার্সিটি ইউজিসি থেকে অনুমোদন  পেয়েছে। প্রিমিয়ার ইউনিভার্সিটি অনেক আগেই ‘বাংলা ভাষা ও সাহিত্য’ প্রোগ্রাম চালু করার জন্য উদ্যোগী হয়েছিল; কারণ, এই ইউনিভার্সিটি অনুধাবন করে মাতৃভাষা ও মাতৃভাষায় রচিত সাহিত্য একটি জাতির মননের ঐশ্বর্যকে ধারণ করে। ভাষার চর্চা ব্যতিরেকে একটি জাতি এগুতে পারে না। ইংরেজি, ফরাসী, জার্মান, আরবী, ফার্সী, চীনা, কোরিয় ইত্যাদি ভাষার মাধ্যমে জ্ঞান চর্চা করে এসব জাতি আজ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে কেবলমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে এবং দু-একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ চালু রয়েছে। কিন্তু আমাদের প্রায় সব স্কুল-কলেজে এবং বর্তমানে ইউজিসির নির্দেশনা অনুযায়ী প্রত্যেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা আবশ্যিক। প্রিমিয়ার ইউনিভার্সিটি এই সত্য অনুধাবন ক’রে বহু আগেই ‘বাংলা ভাষা ও সাহিত্য’ প্রোগ্রাম চালু করার জন্য ইউজিসির কাছে আবেদন পত্র প্রেরণ করেছিল।
‘বাংলা ভাষা ও সাহিত্য’ প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের প্রিমিয়ার ইউনিভার্সিটির স্টুডেন্টস অ্যাফেয়ার্স বিভাগে যোগাযোগের পরামর্শ দেওয়া হলো।

Related News

মরহুম সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসেইনের প্রথম মৃত্যুবার্ষিকীতে পিইউডিএসের পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ইন্টার-সেমিস্টার দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে প্রয়াত সিএসই বিভাগের প্রাক্তন চেয়ারম্যান মরহুম মোহাম্মদ মিনহাজ হোসাইনের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির জাতীয় দাবা দল গঠনের পরিকল্পনা

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান ও টেকসই উন্নয়ন বিভাগের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

Read More

‘বাংলা ভাষা ও সাহিত্য (বি.এ. অনার্স)’ প্রোগ্রাম চালু

Tuesday, 8 September, 2020

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে কলা অনুষদের অধীনে ‘বাংলা ভাষা ও সাহিত্য (বি.এ. অনার্স)’ প্রোগ্রাম চালু হয়েছে। এই বিষয় প্রবর্তন করার জন্য সম্প্রতি প্রিমিয়ার ইউনিভার্সিটি ইউজিসি থেকে অনুমোদন  পেয়েছে। প্রিমিয়ার ইউনিভার্সিটি অনেক আগেই ‘বাংলা ভাষা ও সাহিত্য’ প্রোগ্রাম চালু করার জন্য উদ্যোগী হয়েছিল; কারণ, এই ইউনিভার্সিটি অনুধাবন করে মাতৃভাষা ও মাতৃভাষায় রচিত সাহিত্য একটি জাতির মননের ঐশ্বর্যকে ধারণ করে। ভাষার চর্চা ব্যতিরেকে একটি জাতি এগুতে পারে না। ইংরেজি, ফরাসী, জার্মান, আরবী, ফার্সী, চীনা, কোরিয় ইত্যাদি ভাষার মাধ্যমে জ্ঞান চর্চা করে এসব জাতি আজ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে কেবলমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে এবং দু-একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ চালু রয়েছে। কিন্তু আমাদের প্রায় সব স্কুল-কলেজে এবং বর্তমানে ইউজিসির নির্দেশনা অনুযায়ী প্রত্যেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা আবশ্যিক। প্রিমিয়ার ইউনিভার্সিটি এই সত্য অনুধাবন ক’রে বহু আগেই ‘বাংলা ভাষা ও সাহিত্য’ প্রোগ্রাম চালু করার জন্য ইউজিসির কাছে আবেদন পত্র প্রেরণ করেছিল।
‘বাংলা ভাষা ও সাহিত্য’ প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের প্রিমিয়ার ইউনিভার্সিটির স্টুডেন্টস অ্যাফেয়ার্স বিভাগে যোগাযোগের পরামর্শ দেওয়া হলো।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.