puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

মুজিববর্ষ উপলক্ষে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সারাদেশে এক কোটি চারা (একটি করে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা) বিতরণ ও বৃক্ষরোপণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রিমিয়ার ইউনিভার্সিটিতে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট ২০২১, মঙ্গলবার, সকাল ১১টায় এই কর্মসূচি উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম থেকে সংগৃহীত চারা দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। সংগৃহীত চারাসমূহের মধ্যে হরিতকি, বাসক, আমলকি, অর্জুন, কাঁটা জামির, আতা, বহেরা, এলাচি লেবু, বকুল, পাইনাগুলা, রিটা, কাঞ্চন, বেলা, জারুল, পালং, সোনাইল, সিন্দুরী, তেলসুর, বুদ্ধ নারকেল, কালাজাম, লোহাকাঠ, বক্স বাদাম, গর্জন, চম্পা, দেবদারু ও কদম প্রভৃতি উল্লেখযোগ্য। উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে বলেন, মুজিববর্ষে বৃক্ষরোপণ মানে জাতির জনক বঙ্গবন্ধুকে বিশেষভাবে স্মরণ করা। কারণ তিনি খুবই বৃক্ষপ্রেমিক ছিলেন। রাষ্ট্রক্ষমতায় থাকাকালে তিনি অনেক বৃক্ষ রোপণ করেছিলেন। তিনি অনুভব করেছিলেন, বাংলাদেশকে শান্ত, স্নিগ্ধ, সবুজ ও সুন্দর রাখতে গেলে বৃক্ষ রোপণ করতে হবে।
ড. সেন আরও বলেন, প্রকৃতি তার ভারসাম্য প্রতিষ্ঠার মাধ্যমে পরিবেশ রক্ষা করে থাকে। এক্ষেত্রে তাকে সহায়তা করে বৃক্ষরাজি ও বন-বনাঞ্চল। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, মানুষ নিজেকে সভ্য করার জন্য এবং সভ্যতা প্রতিষ্ঠার জন্য বারবার প্রকৃতির বুকে আঘাত হেনেছে। একারণে প্রকৃতিও বারবার প্রতিশোধ নিয়েছে। বন্যা, খরা, সুনামি ও ঘূর্ণিঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতির প্রতিশোধের উদাহরণ।
তিনি ‘পরিবেশের বিপর্যয় ঠেকানোর জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই’ উল্লেখ করে বলেন, প্রকৃতির প্রতিশোধের কারণে পৃথিবীর অনেক অঞ্চল আজ মরুভূমি, অন্যান্য অঞ্চলেও বিশ্বপ্রকৃতি আজ বিপর্যস্ত ।
প্রফেসর ড. অনুপম সেনের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পরে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, উপাচার্যের উপদেষ্টা ও চীফ ইঞ্জিনিয়ার জনাব মো. আবু তাহের, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব শেখ মুহাম্মদ ইব্রাহিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম. মঈনুল হক, প্রক্টর আহমদ রাজীব চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান ও স্থপতি শহীদুল হক ।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ‘দ্য কোর্টরুম ইন অ্যাকশন: এ মক ট্রায়াল, ফরেনসিক ইনসাইট অ্যান্ড জুডিশিয়াল এনগেজমেন্ট’ শীর্ষক স্পেশাল একাডেমিক প্রোগ্রাম অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ কালচারাল ক্লাবের পক্ষ থেকে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান

Read More

রোহিঙ্গা বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জীবিকা, স্বাস্থ্য,অর্থনৈতিক ক্ষমতায়ন এবং প্রত্যাবাসন নিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সেমিনার অনুষ্ঠিত

Read More

🎓 Another Proud Academic Achievement of Premier University!

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (পুলা) নির্বাচন নিয়ে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ

Read More

শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে সমাজের কল্যাণে প্রযুক্তি: প্রিমিয়ার ইউনিভার্সিটির CSE বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ ‘Community Engagement Program’

Read More

মুজিববর্ষ উপলক্ষে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Wednesday, 18 August, 2021

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সারাদেশে এক কোটি চারা (একটি করে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা) বিতরণ ও বৃক্ষরোপণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রিমিয়ার ইউনিভার্সিটিতে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট ২০২১, মঙ্গলবার, সকাল ১১টায় এই কর্মসূচি উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম থেকে সংগৃহীত চারা দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। সংগৃহীত চারাসমূহের মধ্যে হরিতকি, বাসক, আমলকি, অর্জুন, কাঁটা জামির, আতা, বহেরা, এলাচি লেবু, বকুল, পাইনাগুলা, রিটা, কাঞ্চন, বেলা, জারুল, পালং, সোনাইল, সিন্দুরী, তেলসুর, বুদ্ধ নারকেল, কালাজাম, লোহাকাঠ, বক্স বাদাম, গর্জন, চম্পা, দেবদারু ও কদম প্রভৃতি উল্লেখযোগ্য। উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে বলেন, মুজিববর্ষে বৃক্ষরোপণ মানে জাতির জনক বঙ্গবন্ধুকে বিশেষভাবে স্মরণ করা। কারণ তিনি খুবই বৃক্ষপ্রেমিক ছিলেন। রাষ্ট্রক্ষমতায় থাকাকালে তিনি অনেক বৃক্ষ রোপণ করেছিলেন। তিনি অনুভব করেছিলেন, বাংলাদেশকে শান্ত, স্নিগ্ধ, সবুজ ও সুন্দর রাখতে গেলে বৃক্ষ রোপণ করতে হবে।
ড. সেন আরও বলেন, প্রকৃতি তার ভারসাম্য প্রতিষ্ঠার মাধ্যমে পরিবেশ রক্ষা করে থাকে। এক্ষেত্রে তাকে সহায়তা করে বৃক্ষরাজি ও বন-বনাঞ্চল। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, মানুষ নিজেকে সভ্য করার জন্য এবং সভ্যতা প্রতিষ্ঠার জন্য বারবার প্রকৃতির বুকে আঘাত হেনেছে। একারণে প্রকৃতিও বারবার প্রতিশোধ নিয়েছে। বন্যা, খরা, সুনামি ও ঘূর্ণিঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতির প্রতিশোধের উদাহরণ।
তিনি ‘পরিবেশের বিপর্যয় ঠেকানোর জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই’ উল্লেখ করে বলেন, প্রকৃতির প্রতিশোধের কারণে পৃথিবীর অনেক অঞ্চল আজ মরুভূমি, অন্যান্য অঞ্চলেও বিশ্বপ্রকৃতি আজ বিপর্যস্ত ।
প্রফেসর ড. অনুপম সেনের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পরে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, উপাচার্যের উপদেষ্টা ও চীফ ইঞ্জিনিয়ার জনাব মো. আবু তাহের, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব শেখ মুহাম্মদ ইব্রাহিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম. মঈনুল হক, প্রক্টর আহমদ রাজীব চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান ও স্থপতি শহীদুল হক ।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.