puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটির সঙ্গে এডুকেশন ইউএসএ প্রতিনিধি দলের মতবিনিময় সভা ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সঙ্গে এডুকেশন ইউএসএ প্রতিনিধি দলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ০৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, দুপুর ১২টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে এই সভা অনুষ্ঠিত হয়। এডুকেশন ইউএসএ প্রতিনিধি দলে ছিলেন পাবলিক এনগেজমেন্ট স্পেশালিস্ট জনাথন গোমেজ ও এডুকেশন আউটরিচ কো-অর্ডিনেটর রিফাত স্বপ্নিল। উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির ও ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডাইরেক্টর জনাব সাদাত জামান খান।
সভায় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার আন্তর্জাতিক সুযোগ-সুবিধা, যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্ভাবনা, স্কলারশিপ ও ভিসা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। উপাচার্য মহোদয় এডুকেশন ইউএসএ-র ভূমিকার প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এর সম্ভাবনাময় অবদানের কথা তুলে ধরেন।
এছাড়া উভয় পক্ষ থেকে ভবিষ্যতে যৌথ কর্মশালা, সেমিনার এবং শিক্ষা ও পরামর্শমূলক সেবা পরিচালনার মাধ্যমে সহযোগিতা আরও জোরদার করার আশ্বাস প্রদান করা হয়।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ‘আনলকিং বিহেভিয়ারাল ইনটেনশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আগুন প্রতিরোধ ও অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ১২ মে ২০২৬|

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থ কমিটির সভা ১১ মে ২০২৬, সোমবার, বিকেল ৩টায় অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ৪৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম |

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগে তামাক ও নিকোটিন আসক্তি বিষয়ক সেমিনার |

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির সঙ্গে এডুকেশন ইউএসএ প্রতিনিধি দলের মতবিনিময় সভা ।

Tuesday, 8 July, 2025

প্রিমিয়ার ইউনিভার্সিটির সঙ্গে এডুকেশন ইউএসএ প্রতিনিধি দলের মতবিনিময় সভা ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সঙ্গে এডুকেশন ইউএসএ প্রতিনিধি দলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ০৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, দুপুর ১২টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে এই সভা অনুষ্ঠিত হয়। এডুকেশন ইউএসএ প্রতিনিধি দলে ছিলেন পাবলিক এনগেজমেন্ট স্পেশালিস্ট জনাথন গোমেজ ও এডুকেশন আউটরিচ কো-অর্ডিনেটর রিফাত স্বপ্নিল। উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির ও ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডাইরেক্টর জনাব সাদাত জামান খান।
সভায় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার আন্তর্জাতিক সুযোগ-সুবিধা, যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্ভাবনা, স্কলারশিপ ও ভিসা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। উপাচার্য মহোদয় এডুকেশন ইউএসএ-র ভূমিকার প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এর সম্ভাবনাময় অবদানের কথা তুলে ধরেন।
এছাড়া উভয় পক্ষ থেকে ভবিষ্যতে যৌথ কর্মশালা, সেমিনার এবং শিক্ষা ও পরামর্শমূলক সেবা পরিচালনার মাধ্যমে সহযোগিতা আরও জোরদার করার আশ্বাস প্রদান করা হয়।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.