puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প সম্পন্ন

ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাসে আয়োজিত এ ক্যাম্পে বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বিনামূল্যে দাঁতের চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন।

ক্যাম্পে দাঁত পরীক্ষা, স্কেলিং, ক্যাভিটি ফিলিং-সংক্রান্ত প্রাথমিক চিকিৎসা এবং মুখ ও দাঁতের স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি এস. এম. নুরুল কদিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।

ফাউন্ডেশনের সেক্রেটারি, চিত্রশিল্পী ও সাংবাদিক এস. এম. আজিজুল কদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহেদুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার জনাব নাসরিন আকতার, ডেপুটি লাইব্রেরিয়ান জনাব মোহাম্মদ আলী, ইউনিলিভারের রিজিওনাল বিজনেস ম্যানেজার সুকান্ত সরকার, ইউনিলিভারের সায়েন্টিফিক এক্সিকিউটিভ মোহাম্মদ ওয়াজেদ এবং ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এরফানুল হক তারেক।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, হেনা ডেন্টালের চিকিৎসকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, “প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় শুধু একাডেমিক শিক্ষাই দেয় না, সামাজিক দায়বদ্ধতা থেকেও কাজ করে। ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা স্বাস্থ্য সচেতন হবে। এ ধরনের জনকল্যাণমূলক কাজে বিশ্ববিদ্যালয় সবসময় পাশে থাকবে।”

ফাউন্ডেশনের সভাপতি এস. এম. নুরুল কদির বলেন, “আমার পিতা মরহুম ফয়জুল কদিরের নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তরুণ প্রজন্মের মধ্যে মুখ ও দন্ত স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, “এই ক্যাম্পের মাধ্যমে আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা উপকৃত হয়েছেন। ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানাই, এমন একটি প্রয়োজনীয় ক্যাম্প আয়োজনের জন্য।”

ক্যাম্পটির সার্বিক সহযোগিতায় ছিল হেনা ডেন্টাল, ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ. কে. ফজলুল হক গণপাঠাগার, মাস্টার এম. এ. মোতালেব পাঠাগার এবং ‘আমরা করব জয়’।

ক্যাম্প শেষে আয়োজকরা চিকিৎসাসেবা গ্রহণকারীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের এলএলএম ৪২তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন আইকনেক্ট ২০২৬-এর উদ্বোধন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ৪২তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Read More

আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রিমিয়ার প্রডিজিয়াস এফসি

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত

Read More

ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প সম্পন্ন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বিবিএ ৫৩তম ব্যাচের ওরিয়েন্টেশন

Read More

ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প সম্পন্ন

Saturday, 19 September, 2026

ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প সম্পন্ন

ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাসে আয়োজিত এ ক্যাম্পে বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বিনামূল্যে দাঁতের চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন।

ক্যাম্পে দাঁত পরীক্ষা, স্কেলিং, ক্যাভিটি ফিলিং-সংক্রান্ত প্রাথমিক চিকিৎসা এবং মুখ ও দাঁতের স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি এস. এম. নুরুল কদিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।

ফাউন্ডেশনের সেক্রেটারি, চিত্রশিল্পী ও সাংবাদিক এস. এম. আজিজুল কদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহেদুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার জনাব নাসরিন আকতার, ডেপুটি লাইব্রেরিয়ান জনাব মোহাম্মদ আলী, ইউনিলিভারের রিজিওনাল বিজনেস ম্যানেজার সুকান্ত সরকার, ইউনিলিভারের সায়েন্টিফিক এক্সিকিউটিভ মোহাম্মদ ওয়াজেদ এবং ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এরফানুল হক তারেক।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, হেনা ডেন্টালের চিকিৎসকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, “প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় শুধু একাডেমিক শিক্ষাই দেয় না, সামাজিক দায়বদ্ধতা থেকেও কাজ করে। ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা স্বাস্থ্য সচেতন হবে। এ ধরনের জনকল্যাণমূলক কাজে বিশ্ববিদ্যালয় সবসময় পাশে থাকবে।”

ফাউন্ডেশনের সভাপতি এস. এম. নুরুল কদির বলেন, “আমার পিতা মরহুম ফয়জুল কদিরের নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তরুণ প্রজন্মের মধ্যে মুখ ও দন্ত স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, “এই ক্যাম্পের মাধ্যমে আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা উপকৃত হয়েছেন। ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানাই, এমন একটি প্রয়োজনীয় ক্যাম্প আয়োজনের জন্য।”

ক্যাম্পটির সার্বিক সহযোগিতায় ছিল হেনা ডেন্টাল, ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ. কে. ফজলুল হক গণপাঠাগার, মাস্টার এম. এ. মোতালেব পাঠাগার এবং ‘আমরা করব জয়’।

ক্যাম্প শেষে আয়োজকরা চিকিৎসাসেবা গ্রহণকারীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.