puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ২১ জুলাই ২০২৬

প্রিমিয়ার ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ ভবনে ব্যবসায় প্রশাসন বিভাগে বিবিএ প্রোগ্রামের ফল-২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, সকাল ১০:০০টায় শুরু হওয়া এই ভর্তি পরীক্ষাটির মূল্যায়ন কোড ভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হয়। 
পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, আমাদের উদ্দেশ্য শুধু শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা যাচাই করা নয়, বরং তাদের যোগ্যতা, দক্ষতা ও ভবিষ্যৎ সম্ভাবনা মূল্যায়ন করা। আজকের পরীক্ষাটি শিক্ষার্থীদের জন্য একটি প্রতিযোগিতামূলক কিন্তু পরিবেশবান্ধব প্ল্যাটফর্ম প্রদান করেছে। আমাদের লক্ষ্য, শিক্ষার্থীদের এমন একটি শিক্ষার পরিবেশ প্রদান করা, যেখানে তারা তাদের প্রতিভা এবং মেধা অনুশীলন করতে পারে এবং পরবর্তী স্তরে প্রবেশের জন্য প্রস্তুত হতে পারে।।
পরীক্ষার সময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন প্রফেসর এম. মঈনুল হক, ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক তাসনিম সুলতানা, মার্কেটিং ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক সুলতানা রাজিয়া চৌধুরী, ফিন্যান্স ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক রাজীব দত্ত, অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. মো. আহসান উদ্দিন ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক রহিমা বেগম। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ২১ জুলাই ২০২৬

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশের জাতীয় বাজেট ২০২৬-২০২৭: অর্থনৈতিক প্রভাব, সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে জুলাই শহীদ দিবস ও গণঅভ্যুত্থান দিবস পালিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা সেশন অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ডেল ইন্টার-সেমিস্টার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সম্পন্ন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা সেশন অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আইআরপি রিসার্চ গ্রান্ট ২০২৫-২০২৬ অ্যাওয়ার্ড প্রদান

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ২১ জুলাই ২০২৬

Tuesday, 21 July, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ ভবনে ব্যবসায় প্রশাসন বিভাগে বিবিএ প্রোগ্রামের ফল-২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, সকাল ১০:০০টায় শুরু হওয়া এই ভর্তি পরীক্ষাটির মূল্যায়ন কোড ভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হয়। 
পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, আমাদের উদ্দেশ্য শুধু শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা যাচাই করা নয়, বরং তাদের যোগ্যতা, দক্ষতা ও ভবিষ্যৎ সম্ভাবনা মূল্যায়ন করা। আজকের পরীক্ষাটি শিক্ষার্থীদের জন্য একটি প্রতিযোগিতামূলক কিন্তু পরিবেশবান্ধব প্ল্যাটফর্ম প্রদান করেছে। আমাদের লক্ষ্য, শিক্ষার্থীদের এমন একটি শিক্ষার পরিবেশ প্রদান করা, যেখানে তারা তাদের প্রতিভা এবং মেধা অনুশীলন করতে পারে এবং পরবর্তী স্তরে প্রবেশের জন্য প্রস্তুত হতে পারে।।
পরীক্ষার সময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন প্রফেসর এম. মঈনুল হক, ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক তাসনিম সুলতানা, মার্কেটিং ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক সুলতানা রাজিয়া চৌধুরী, ফিন্যান্স ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক রাজীব দত্ত, অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. মো. আহসান উদ্দিন ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক রহিমা বেগম। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.