puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘স্মার্ট পিভি সিস্টেম ডিজাইন ও সম্ভাব্যতা বিশ্লেষণ’ বিষয়ক সেমিনার ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং আইইইই পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের যৌথ উদ্যোগে ‘স্মার্ট পিভি সিস্টেম ডিজাইন ও সম্ভাব্যতা বিশ্লেষণ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন ২০২৬, শনিবার, প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।
ইইই বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা আলমের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন মুন্নার সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইইই বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক টুটন চন্দ্র মল্লিক।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, টেকসই উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। সৌরশক্তির কার্যকর প্রয়োগ দেশের বিদ্যুৎ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে দক্ষ করে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণমূলক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মূল প্রবন্ধে সহযোগী অধ্যাপক টুটন চন্দ্র মল্লিক স্মার্ট পিভি সিস্টেম ডিজাইনের মৌলিক ধারণা, সৌরবিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্যতা মূল্যায়নের পদ্ধতি, নবায়নযোগ্য জ্বালানি খাতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার এবং বিদ্যুৎ খাতের বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি অংশগ্রহণকারীদের হাতে-কলমে সৌরবিদ্যুৎ ব্যবস্থার নকশা (সোলার সিস্টেম ডিজাইন) প্রণয়নের বিভিন্ন কৌশল ও ব্যবহারিক দিক তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে সহযোগী অধ্যাপক সামিনা আলম বলেন, শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, ব্যবহারিক দক্ষতা অর্জনের মাধ্যমেই শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মক্ষেত্রে নিজেদের যোগ্য করে তুলতে পারবে। এ ধরনের কর্মমুখী সেমিনার ও প্রশিক্ষণ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া নূর, ইইই বিভাগের সহকারী অধ্যাপক রাহুল চৌধুরী এবং সহকারী অধ্যাপক সরিৎ ধর। তাঁরা নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির ব্যবহার, গবেষণার সুযোগ এবং শিল্পখাতে এর ক্রমবর্ধমান গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক কল্লোল দে, প্রভাষক সোমেন দত্ত, সেকশন অফিসার মো. শাহেদ, আইইইই প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি ইফতেখার চৌধুরী এবং আইইইই পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটির সাধারণ সম্পাদক সুষ্ময় বড়ুয়া।
সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্মার্ট পিভি সিস্টেম ডিজাইনের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকলকে সনদপত্র (সার্টিফিকেট) প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং আইইইই সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে 'অ্যানালিটিক্যাল স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড সাকসেস স্টোরিজ অব বাংলাদেশি স্টুডেন্টস ইন সিএসই এডুকেশন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইথিকস রিভিউ বোর্ড (ইআরবি) সভা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা ১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা বিকেল ৫.৩০টায় চট্টগ্রামের জিইসি মোড়স্থ ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে লাইব্রেরি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘স্মার্ট পিভি সিস্টেম ডিজাইন ও সম্ভাব্যতা বিশ্লেষণ’ বিষয়ক সেমিনার ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত |

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘স্মার্ট পিভি সিস্টেম ডিজাইন ও সম্ভাব্যতা বিশ্লেষণ’ বিষয়ক সেমিনার ।

Saturday, 13 June, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘স্মার্ট পিভি সিস্টেম ডিজাইন ও সম্ভাব্যতা বিশ্লেষণ’ বিষয়ক সেমিনার ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং আইইইই পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের যৌথ উদ্যোগে ‘স্মার্ট পিভি সিস্টেম ডিজাইন ও সম্ভাব্যতা বিশ্লেষণ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন ২০২৬, শনিবার, প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।
ইইই বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা আলমের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন মুন্নার সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইইই বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক টুটন চন্দ্র মল্লিক।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, টেকসই উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। সৌরশক্তির কার্যকর প্রয়োগ দেশের বিদ্যুৎ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে দক্ষ করে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণমূলক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মূল প্রবন্ধে সহযোগী অধ্যাপক টুটন চন্দ্র মল্লিক স্মার্ট পিভি সিস্টেম ডিজাইনের মৌলিক ধারণা, সৌরবিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্যতা মূল্যায়নের পদ্ধতি, নবায়নযোগ্য জ্বালানি খাতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার এবং বিদ্যুৎ খাতের বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি অংশগ্রহণকারীদের হাতে-কলমে সৌরবিদ্যুৎ ব্যবস্থার নকশা (সোলার সিস্টেম ডিজাইন) প্রণয়নের বিভিন্ন কৌশল ও ব্যবহারিক দিক তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে সহযোগী অধ্যাপক সামিনা আলম বলেন, শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, ব্যবহারিক দক্ষতা অর্জনের মাধ্যমেই শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মক্ষেত্রে নিজেদের যোগ্য করে তুলতে পারবে। এ ধরনের কর্মমুখী সেমিনার ও প্রশিক্ষণ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া নূর, ইইই বিভাগের সহকারী অধ্যাপক রাহুল চৌধুরী এবং সহকারী অধ্যাপক সরিৎ ধর। তাঁরা নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির ব্যবহার, গবেষণার সুযোগ এবং শিল্পখাতে এর ক্রমবর্ধমান গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক কল্লোল দে, প্রভাষক সোমেন দত্ত, সেকশন অফিসার মো. শাহেদ, আইইইই প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি ইফতেখার চৌধুরী এবং আইইইই পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটির সাধারণ সম্পাদক সুষ্ময় বড়ুয়া।
সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্মার্ট পিভি সিস্টেম ডিজাইনের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকলকে সনদপত্র (সার্টিফিকেট) প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং আইইইই সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.