puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘স্টার্ট ইউর ক্যারিয়ার জার্নি উইথ লিঙ্কডইন’ শীর্ষক সেমিনার

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘স্টার্ট ইউর ক্যারিয়ার জার্নি উইথ লিঙ্কডইন’ শীর্ষক সেমিনার ।
প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইউনিভার্সিটির ডিরেকটরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ারের উদ্যোগে ও আইকিউএসি-প্রিমিয়ার ইউনিভার্সিটির সহযোগিতায় ‘স্টার্ট ইউর ক্যারিয়ার জার্নি উইথ লিঙ্কডইন’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। ৩০ এপ্রিল ২০২৫, বুধবার, বেলা ২.৩০টায় অনুষ্ঠিত এই সেমিনারে কিনোট স্পিকার ছিলেন জনাব বিক্রম কান্তি নাথ, হেড অব দ্য আইটি ডিপার্টমেন্ট, ইউএসটিসি, আইএএইচএস এন্ড আইএএইচএস-এস। তিনি তাঁর বক্তব্যে বলেন, লিঙ্কডইন হলো পেশাদারদের জন্য একটি সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট। নিজের করপোরেট প্রোফাইল তৈরি, কোম্পানি ও ইন্ডাস্ট্রি প্রফেশনালদের সঙ্গে নেটওয়ার্কিং ও চাকরির আবেদন করার জন্য এই ওয়েবসাইটের ব্যবহার রয়েছে। তিনি লিঙ্কডইনে কীভাবে অ্যাকাউন্ট ও প্রোফাইল তৈরি করতে হয়, প্রোফাইলে কীভাবে ছবি ব্যবহার করতে হয়, কীভাবে হেডলাইন লিখতে হয় ও পূর্বের বা বর্তমান চাকরির কাজের অভিজ্ঞতা বর্ণনা করতে হয়, কীভাবে পড়াশোনা, স্কিল ও অর্জন তুলে ধরতে হয় সেসব বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি আরও বলেন, ক্যারিয়ারের অগ্রগতির ক্ষেত্রে লিঙ্কডইনকে কার্যকরভাবে কাজে লাগানোর জন্য, এই কাজে কৌশলগত অন্তর্দৃষ্টি এবং ব্যবহারিক জ্ঞান অর্জন করার জন্য এই সেমিনার।
সেমিনারে আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটিএল) প্রফেসর এম. মঈনুল হক বলেন, লিঙ্কডইন এক স্যোশাল মিডিয়া। কিন্তু সেটা প্রফেশনালদের জন্য। তুমি যদি একটি ভালো প্রোফাইল লিঙ্কডইনে তৈরি করতে পারো, তবে তোমাকে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো হায়ার করতে পারে।
ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ারের অ্যাডভাইজার সহযোগী অধ্যাপক জনাব আবদুর রহিম বলেন, শুধু একাডেমিক কোয়ালিটি ও একাডেমিক এক্সপেরিয়েন্স দিয়ে চাকরি পাওয়া সম্ভব নয়। প্রয়োজন ক্যারিয়ার গাইডেন্স। ইংরেজি বিভাগের প্রভাষক মেহেদী রহমানের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী ও সহকারী প্রক্টর রাহুল চৌধুরী। প্রিমিয়ার ইউনিভার্সিটির বিপুল শিক্ষার্থী এই সেমিনারে অংশগ্রহণ করেন।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘স্মার্ট পিভি সিস্টেম ডিজাইন ও সম্ভাব্যতা বিশ্লেষণ’ বিষয়ক সেমিনার ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত |

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে বিশ্ব পরিবেশ দিবস পালন ।

Read More

Exchange Meeting between Premier University and University of Leicester.

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগে নবপ্রতিষ্ঠিত কার্যালয় ও ল্যাবরেটরি সুবিধার উদ্বোধন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজতত্ত্ব বিভাগে বিশ্ব পরিবেশ দিবস পালন ‘প্লাস্টিক দিন, বীজ নিন’ শীর্ষক ক্যাম্পেইন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আইআরপি রিভিউ কমিটির সভা অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘স্টার্ট ইউর ক্যারিয়ার জার্নি উইথ লিঙ্কডইন’ শীর্ষক সেমিনার

Wednesday, 30 April, 2025

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘স্টার্ট ইউর ক্যারিয়ার জার্নি উইথ লিঙ্কডইন’ শীর্ষক সেমিনার ।
প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইউনিভার্সিটির ডিরেকটরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ারের উদ্যোগে ও আইকিউএসি-প্রিমিয়ার ইউনিভার্সিটির সহযোগিতায় ‘স্টার্ট ইউর ক্যারিয়ার জার্নি উইথ লিঙ্কডইন’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। ৩০ এপ্রিল ২০২৫, বুধবার, বেলা ২.৩০টায় অনুষ্ঠিত এই সেমিনারে কিনোট স্পিকার ছিলেন জনাব বিক্রম কান্তি নাথ, হেড অব দ্য আইটি ডিপার্টমেন্ট, ইউএসটিসি, আইএএইচএস এন্ড আইএএইচএস-এস। তিনি তাঁর বক্তব্যে বলেন, লিঙ্কডইন হলো পেশাদারদের জন্য একটি সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট। নিজের করপোরেট প্রোফাইল তৈরি, কোম্পানি ও ইন্ডাস্ট্রি প্রফেশনালদের সঙ্গে নেটওয়ার্কিং ও চাকরির আবেদন করার জন্য এই ওয়েবসাইটের ব্যবহার রয়েছে। তিনি লিঙ্কডইনে কীভাবে অ্যাকাউন্ট ও প্রোফাইল তৈরি করতে হয়, প্রোফাইলে কীভাবে ছবি ব্যবহার করতে হয়, কীভাবে হেডলাইন লিখতে হয় ও পূর্বের বা বর্তমান চাকরির কাজের অভিজ্ঞতা বর্ণনা করতে হয়, কীভাবে পড়াশোনা, স্কিল ও অর্জন তুলে ধরতে হয় সেসব বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি আরও বলেন, ক্যারিয়ারের অগ্রগতির ক্ষেত্রে লিঙ্কডইনকে কার্যকরভাবে কাজে লাগানোর জন্য, এই কাজে কৌশলগত অন্তর্দৃষ্টি এবং ব্যবহারিক জ্ঞান অর্জন করার জন্য এই সেমিনার।
সেমিনারে আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটিএল) প্রফেসর এম. মঈনুল হক বলেন, লিঙ্কডইন এক স্যোশাল মিডিয়া। কিন্তু সেটা প্রফেশনালদের জন্য। তুমি যদি একটি ভালো প্রোফাইল লিঙ্কডইনে তৈরি করতে পারো, তবে তোমাকে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো হায়ার করতে পারে।
ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ারের অ্যাডভাইজার সহযোগী অধ্যাপক জনাব আবদুর রহিম বলেন, শুধু একাডেমিক কোয়ালিটি ও একাডেমিক এক্সপেরিয়েন্স দিয়ে চাকরি পাওয়া সম্ভব নয়। প্রয়োজন ক্যারিয়ার গাইডেন্স। ইংরেজি বিভাগের প্রভাষক মেহেদী রহমানের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী ও সহকারী প্রক্টর রাহুল চৌধুরী। প্রিমিয়ার ইউনিভার্সিটির বিপুল শিক্ষার্থী এই সেমিনারে অংশগ্রহণ করেন।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.