puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে ইউনিভার্সিটির বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়েছে। ৩০ এপ্রিল-০১ মে ২০২৬, দুদিনব্যাপী এই উৎসব উদযাপন করা হয়। ০১ মে ২০২৬, শুক্রবার, সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি অনুষ্ঠান উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে বলেন, পৃথিবী আজ অশান্ত। আজ তার চারিদিকে যুদ্ধ-বিগ্রহ। এই অশান্ত পৃথিবীতে গভীর শান্তি প্রয়োজন। গৌতম বুদ্ধ সারাজীবন এই শান্তির কথাই বলে গেছেন। তিনি চেয়েছেন, পৃথিবীতে শান্তি বয়ে আসুক, কল্যাণ বয়ে আসুক, আসুক সম্প্রীতি। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক। তিনি শান্তির পাশাপাশি অহিংসার কথাও বলে গেছেন।  
প্রধান অতিথি প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রাণসঞ্চালক, মূল চালিকাশক্তি ও সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু উল্লেখ করে বলেন, এই ইউনিভার্সিটিতে চারটি ধর্মের (ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান) প্রার্থনালয় আছে। এটা প্রমাণ করে, এখানে রয়েছে সকল মতের, সকল ধর্মের সহাবস্থান। এখানে রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও গৌতম বুদ্ধের দেখানো শান্তি।
উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির অনুষ্ঠানে  বিশ্বশান্তি কামনায় কবুতর অবমুক্ত করেন। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান জনাব অনুপ কুমার বিশ্বাস, ফিন্যান্স ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর জনাব রাজীব দত্ত, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী ও রাহুল চৌধুরী এবং বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ‘আনলকিং বিহেভিয়ারাল ইনটেনশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আগুন প্রতিরোধ ও অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ১২ মে ২০২৬|

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থ কমিটির সভা ১১ মে ২০২৬, সোমবার, বিকেল ৩টায় অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ৪৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম |

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগে তামাক ও নিকোটিন আসক্তি বিষয়ক সেমিনার |

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত ।

Friday, 1 May, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে ইউনিভার্সিটির বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়েছে। ৩০ এপ্রিল-০১ মে ২০২৬, দুদিনব্যাপী এই উৎসব উদযাপন করা হয়। ০১ মে ২০২৬, শুক্রবার, সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি অনুষ্ঠান উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে বলেন, পৃথিবী আজ অশান্ত। আজ তার চারিদিকে যুদ্ধ-বিগ্রহ। এই অশান্ত পৃথিবীতে গভীর শান্তি প্রয়োজন। গৌতম বুদ্ধ সারাজীবন এই শান্তির কথাই বলে গেছেন। তিনি চেয়েছেন, পৃথিবীতে শান্তি বয়ে আসুক, কল্যাণ বয়ে আসুক, আসুক সম্প্রীতি। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক। তিনি শান্তির পাশাপাশি অহিংসার কথাও বলে গেছেন।  
প্রধান অতিথি প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রাণসঞ্চালক, মূল চালিকাশক্তি ও সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু উল্লেখ করে বলেন, এই ইউনিভার্সিটিতে চারটি ধর্মের (ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান) প্রার্থনালয় আছে। এটা প্রমাণ করে, এখানে রয়েছে সকল মতের, সকল ধর্মের সহাবস্থান। এখানে রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও গৌতম বুদ্ধের দেখানো শান্তি।
উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির অনুষ্ঠানে  বিশ্বশান্তি কামনায় কবুতর অবমুক্ত করেন। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান জনাব অনুপ কুমার বিশ্বাস, ফিন্যান্স ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর জনাব রাজীব দত্ত, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী ও রাহুল চৌধুরী এবং বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.