puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে নগরীর জিইসি মোড়ে এই ইউনিভার্সিটির কেন্দ্রিয় মসজিদে ১৫ আগস্ট ২০২০, শনিবার, বাদে জোহর খতমে কোরান, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক একেএম তফজল হক, উপাচার্যের উপদেষ্টা ও চীফ ইঞ্জিনিয়ার জনাব মো. আবু তাহের, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান ও প্রক্টর আহমদ রাজীব চৌধুরী সহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিবৃন্দ অংশ নেন। মিলাদ মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাতের পূর্বে ট্রেজারার অধ্যাপক একেএম তফজল হক জাতির জনকের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করে বলেন, আজ শোকাবহ ১৫ আগস্ট। বাঙালি জাতির শোকের দিন। ১৯৭৫ সালের এইদিনে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙালির মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মম-নিষ্ঠুরভাবে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল; সৃষ্টি করেছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। আমরা আজ অশ্রুসজল নয়নে এখানে মিলিত হয়েছি সেই দিনটিকে স্মরণ করার জন্য, জাতির পিতাকে শ্রদ্ধা জানানোর জন্য।
তিনি উল্লেখ করেন, বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব, তাঁর চেতনা অবিনশ্বর। তাঁর আদর্শে শানিত বাংলার আকাশ-বাতাস, জল-সমতল। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে তাঁর অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবহমান থাকবে।
তিনি বঙ্গবন্ধুর খুনিদের প্রতি চরম ঘৃণা ও ধিক্কার জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে। তিনি বাংলাদেশের জনগণের মুক্তির স্বপ্ন দেখেছিলেন। তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্রকে জয় করে বিশ্বসভায় আজ একটি উন্নয়নশীল, মর্যাদাবান দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

দোয়া, মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রিয় মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ মঈনুদ্দিন ও মাওলানা বোরহান উদ্দিন হোসাইনি।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজতত্ত্ব বিভাগে বিশ্ব পরিবেশ দিবস পালন ‘প্লাস্টিক দিন, বীজ নিন’ শীর্ষক ক্যাম্পেইন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আইআরপি রিভিউ কমিটির সভা অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের উদ্যোগে ‘ফ্রম আইডিয়া টু আইইইই পেপার রাইটিং’ বিষয়ক কর্মশালা |

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত ২৪ মে ২০২৬ (রবিবার) সন্ধ্যা ৭.৩০টায় ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত ২৪ মে ২০২৬ (রবিবার) বিকেল ৫.৩০টায় ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে ৪৯তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ‘আনলকিং বিহেভিয়ারাল ইনটেনশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

Saturday, 15 August, 2020

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে নগরীর জিইসি মোড়ে এই ইউনিভার্সিটির কেন্দ্রিয় মসজিদে ১৫ আগস্ট ২০২০, শনিবার, বাদে জোহর খতমে কোরান, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক একেএম তফজল হক, উপাচার্যের উপদেষ্টা ও চীফ ইঞ্জিনিয়ার জনাব মো. আবু তাহের, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান ও প্রক্টর আহমদ রাজীব চৌধুরী সহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিবৃন্দ অংশ নেন। মিলাদ মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাতের পূর্বে ট্রেজারার অধ্যাপক একেএম তফজল হক জাতির জনকের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করে বলেন, আজ শোকাবহ ১৫ আগস্ট। বাঙালি জাতির শোকের দিন। ১৯৭৫ সালের এইদিনে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙালির মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মম-নিষ্ঠুরভাবে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল; সৃষ্টি করেছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। আমরা আজ অশ্রুসজল নয়নে এখানে মিলিত হয়েছি সেই দিনটিকে স্মরণ করার জন্য, জাতির পিতাকে শ্রদ্ধা জানানোর জন্য।
তিনি উল্লেখ করেন, বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব, তাঁর চেতনা অবিনশ্বর। তাঁর আদর্শে শানিত বাংলার আকাশ-বাতাস, জল-সমতল। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে তাঁর অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবহমান থাকবে।
তিনি বঙ্গবন্ধুর খুনিদের প্রতি চরম ঘৃণা ও ধিক্কার জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে। তিনি বাংলাদেশের জনগণের মুক্তির স্বপ্ন দেখেছিলেন। তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্রকে জয় করে বিশ্বসভায় আজ একটি উন্নয়নশীল, মর্যাদাবান দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

দোয়া, মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রিয় মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ মঈনুদ্দিন ও মাওলানা বোরহান উদ্দিন হোসাইনি।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.