puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

ক্যারিয়ার গঠনে দক্ষতার বার্তা: সোশিওলজি ক্লাবের উদ্যোগে ‘ক্যারিয়ার কাউন্সেলিং’ সেশন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ পেশাজীবনের প্রস্তুতির লক্ষ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটি সোশিওলজি ক্লাবের উদ্যোগে ২২ সেপ্টেম্বর ২০২৬ সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের ২০২ নম্বর কক্ষে ‘ক্যারিয়ার কাউন্সেলিং’ সেশন অনুষ্ঠিত হয়েছে।

দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে ক্লাবের সভাপতি তাহমিনা আকতার স্বাগত বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ক্যারিয়ারমুখী দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।

সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের চেয়ারম্যান ও প্রিমিয়ার ইউনিভার্সিটি সোশিওলজি ক্লাবের প্রধান উপদেষ্টা জনাবা উম্মে সালমা ক্লাবের উদ্যোগের প্রশংসা করে বলেন, “এআইয়ের যুগে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।” তিনি শিক্ষার্থীদের সময়োপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের উৎপাদনশীল মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির ক্যারিয়ার কাউন্সেলিং সেশন পরিদর্শন করেন।

কাউন্সেলিংয়ের সহযোগী প্রতিষ্ঠান ক্যারিয়ার হাব, পাওয়ার্ড বাই ব্র্যাক, চট্টগ্রামের হাব লিডার জনাবা আফরোজা খানম ক্যারিয়ার হাবের কার্যক্রম এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যমান বিভিন্ন সুযোগ তুলে ধরেন।

এ সময় সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. সাদিকা সুলতানা চৌধুরী বলেন, “সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন একটি বৈচিত্র্যময় বিষয়; এ বিভাগ থেকে বিভিন্ন পেশায় যাওয়ার সুযোগ রয়েছে।” তিনি শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা ও আগ্রহকে কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক (জিএস) হাফিজুর রহমান।

দ্বিতীয় পর্বে বিভাগের শিক্ষার্থীদের নিয়ে সরাসরি ক্যারিয়ার কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত হয়। এতে ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, চাকরির প্রস্তুতি এবং ভবিষ্যৎ পেশাজীবন নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সেশনে অংশগ্রহণ করে বিভিন্ন বিষয়ে পরামর্শ গ্রহণ করেন।

অনুষ্ঠানে সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের প্রভাষক আবদুল্লা আল মুজাহিদ, তানজিলুর রহমান, নুসরাত জাহান তানি, সায়েদা জামান এবং ক্যারিয়ার হাব, চট্টগ্রামের প্রশাসন ও লজিস্টিকস কর্মকর্তা জনাব শর্মিষ্ঠা দেওয়ান উপস্থিত ছিলেন।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির জাতীয় দাবা দল গঠনের পরিকল্পনা

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান ও টেকসই উন্নয়ন বিভাগের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

Read More

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি)-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমানের মৃত্যুতে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্যের শোক

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে প্রয়াত সিএসই বিভাগের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইনের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ডেল বুক ক্লাব’-এর বই পর্যালোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগে ৯ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Read More

ক্যারিয়ার গঠনে দক্ষতার বার্তা: সোশিওলজি ক্লাবের উদ্যোগে ‘ক্যারিয়ার কাউন্সেলিং’ সেশন অনুষ্ঠিত

Tuesday, 22 September, 2026

ক্যারিয়ার গঠনে দক্ষতার বার্তা: সোশিওলজি ক্লাবের উদ্যোগে ‘ক্যারিয়ার কাউন্সেলিং’ সেশন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ পেশাজীবনের প্রস্তুতির লক্ষ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটি সোশিওলজি ক্লাবের উদ্যোগে ২২ সেপ্টেম্বর ২০২৬ সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের ২০২ নম্বর কক্ষে ‘ক্যারিয়ার কাউন্সেলিং’ সেশন অনুষ্ঠিত হয়েছে।

দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে ক্লাবের সভাপতি তাহমিনা আকতার স্বাগত বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ক্যারিয়ারমুখী দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।

সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের চেয়ারম্যান ও প্রিমিয়ার ইউনিভার্সিটি সোশিওলজি ক্লাবের প্রধান উপদেষ্টা জনাবা উম্মে সালমা ক্লাবের উদ্যোগের প্রশংসা করে বলেন, “এআইয়ের যুগে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।” তিনি শিক্ষার্থীদের সময়োপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের উৎপাদনশীল মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির ক্যারিয়ার কাউন্সেলিং সেশন পরিদর্শন করেন।

কাউন্সেলিংয়ের সহযোগী প্রতিষ্ঠান ক্যারিয়ার হাব, পাওয়ার্ড বাই ব্র্যাক, চট্টগ্রামের হাব লিডার জনাবা আফরোজা খানম ক্যারিয়ার হাবের কার্যক্রম এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যমান বিভিন্ন সুযোগ তুলে ধরেন।

এ সময় সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. সাদিকা সুলতানা চৌধুরী বলেন, “সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন একটি বৈচিত্র্যময় বিষয়; এ বিভাগ থেকে বিভিন্ন পেশায় যাওয়ার সুযোগ রয়েছে।” তিনি শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা ও আগ্রহকে কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক (জিএস) হাফিজুর রহমান।

দ্বিতীয় পর্বে বিভাগের শিক্ষার্থীদের নিয়ে সরাসরি ক্যারিয়ার কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত হয়। এতে ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, চাকরির প্রস্তুতি এবং ভবিষ্যৎ পেশাজীবন নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সেশনে অংশগ্রহণ করে বিভিন্ন বিষয়ে পরামর্শ গ্রহণ করেন।

অনুষ্ঠানে সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের প্রভাষক আবদুল্লা আল মুজাহিদ, তানজিলুর রহমান, নুসরাত জাহান তানি, সায়েদা জামান এবং ক্যারিয়ার হাব, চট্টগ্রামের প্রশাসন ও লজিস্টিকস কর্মকর্তা জনাব শর্মিষ্ঠা দেওয়ান উপস্থিত ছিলেন।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.