puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

মাননীয় উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন স্যারের জন্মদিনে প্রিমিয়ার ইউনিভার্সিটি পরিবারের পক্ষ হতে জন্মদিনের শুভেচ্ছা।

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের জন্মদিন উদযাপন এখনও শিক্ষকতায় আছি, এটা আমার জীবনের পরম পাওয়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের জন্মদিন উদযাপন করেছে প্রিমিয়ার ইউনিভার্সিটি। ০৫ আগস্ট ২০২০, বুধবার, প্রিমিয়ার ইউনিভার্সিটিতে তাঁর এই জন্মদিন উদযাপন করা হয়। এসময় তাঁকে প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারিদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর এ কে এম তফজল হক, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব শেখ মোহাম্মদ ইব্রাহিম, গণিত বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির, স্থপতি মো. শহিদুল হক ও ডেপুটি লাইব্রেরিয়ান কাউছার আলম প্রমুখ।
এসময় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি জন্মদিন পালন করি না। কিন্তু প্রিমিয়ার ইউনিভার্সিটি পরিবার আমার জন্মতারিখ মনে রেখেছে এবং আজ পালন করছে।  প্রিমিয়ার ইউনিভার্সিটির এই ভালবাসায় আমি অভিভূত ও আনন্দিত।
তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটি সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে বলেন, এই ইউনিভার্সিটি একদিন বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। এই ইউনিভার্সিটির সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীকে সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে এবং তাঁরা সেই চেষ্টা করেও যাচ্ছেন।
তিনি আরও বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি যেন এই দেশের উন্নয়নে বড়ো ভূমিকা রাখতে পারে, সেদিকে এই ইউনিভার্সিটির সকলের খেয়াল ও চেষ্টা রাখতে হবে।
তিনি তাঁর শিক্ষক ও পুরনো বন্ধুদের স্মরণ করে বলেন, ১৯৬৫ সাল থেকে শিক্ষকতায় নিয়োজিত আছি। পূর্ব পাকিস্তান প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বর্তমান বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। বর্তমানে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছি। বস্তুত আমি যে এখনও শিক্ষকতায় নিয়োজিত আছি, এটা আমার জীবনের পরম পাওয়া। তিনি তাঁর লেখালেখি সম্পর্কে বলতে গিয়ে তাঁর ‘দি স্টেট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এন্ড ক্লাশ ফরমেশনস ইন ইন্ডিয়া’ গ্রন্থ সম্পর্কে বলেন, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রকাশনা প্রতিষ্ঠান ‘রাউটলেজ এন্ড কেগানপল’ ১৯৮২ সালে গ্রন্থটি প্রথম প্রকাশ করে। প্রায় সাড়ে তিন দশক পরে রাউটলেজ আবার গ্রন্থটি প্রকাশ করেছে ২০১৭ সালে, ‘রাউটলেজ লাইব্রেরি এডিশন’ হিসেবে। খুব মূল্যবান গ্রন্থকেই সাধারণত ‘লাইব্রেরি এডিশন’ হিসেবে প্রকাশ করা হয়। ‘রাউটলেজ লাইব্রেরি এডিশন: ব্রিটিশ ইন ইন্ডিয়া’ শিরোনামের এই এডিশনের ২৩ তম খ- হিসেবে গ্রন্থটি প্রকাশিত হয়েছে। এজন্য আমি রাউটলেজের কাছে গভীরভাবে কৃতজ্ঞ।
শেষে উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন জন্মদিনের কেক কাটেন। 
উল্লেখ্য, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমানের জন্মদিন ০৪ আগস্ট। উপাচার্য মহোদয়ের জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপনের সময় তাঁকেও জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ‘আনলকিং বিহেভিয়ারাল ইনটেনশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আগুন প্রতিরোধ ও অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ১২ মে ২০২৬|

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থ কমিটির সভা ১১ মে ২০২৬, সোমবার, বিকেল ৩টায় অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ৪৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম |

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগে তামাক ও নিকোটিন আসক্তি বিষয়ক সেমিনার |

Read More

মাননীয় উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন স্যারের জন্মদিনে প্রিমিয়ার ইউনিভার্সিটি পরিবারের পক্ষ হতে জন্মদিনের শুভেচ্ছা।

Wednesday, 5 August, 2020

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের জন্মদিন উদযাপন এখনও শিক্ষকতায় আছি, এটা আমার জীবনের পরম পাওয়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের জন্মদিন উদযাপন করেছে প্রিমিয়ার ইউনিভার্সিটি। ০৫ আগস্ট ২০২০, বুধবার, প্রিমিয়ার ইউনিভার্সিটিতে তাঁর এই জন্মদিন উদযাপন করা হয়। এসময় তাঁকে প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারিদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর এ কে এম তফজল হক, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব শেখ মোহাম্মদ ইব্রাহিম, গণিত বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির, স্থপতি মো. শহিদুল হক ও ডেপুটি লাইব্রেরিয়ান কাউছার আলম প্রমুখ।
এসময় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি জন্মদিন পালন করি না। কিন্তু প্রিমিয়ার ইউনিভার্সিটি পরিবার আমার জন্মতারিখ মনে রেখেছে এবং আজ পালন করছে।  প্রিমিয়ার ইউনিভার্সিটির এই ভালবাসায় আমি অভিভূত ও আনন্দিত।
তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটি সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে বলেন, এই ইউনিভার্সিটি একদিন বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। এই ইউনিভার্সিটির সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীকে সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে এবং তাঁরা সেই চেষ্টা করেও যাচ্ছেন।
তিনি আরও বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি যেন এই দেশের উন্নয়নে বড়ো ভূমিকা রাখতে পারে, সেদিকে এই ইউনিভার্সিটির সকলের খেয়াল ও চেষ্টা রাখতে হবে।
তিনি তাঁর শিক্ষক ও পুরনো বন্ধুদের স্মরণ করে বলেন, ১৯৬৫ সাল থেকে শিক্ষকতায় নিয়োজিত আছি। পূর্ব পাকিস্তান প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বর্তমান বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। বর্তমানে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছি। বস্তুত আমি যে এখনও শিক্ষকতায় নিয়োজিত আছি, এটা আমার জীবনের পরম পাওয়া। তিনি তাঁর লেখালেখি সম্পর্কে বলতে গিয়ে তাঁর ‘দি স্টেট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এন্ড ক্লাশ ফরমেশনস ইন ইন্ডিয়া’ গ্রন্থ সম্পর্কে বলেন, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রকাশনা প্রতিষ্ঠান ‘রাউটলেজ এন্ড কেগানপল’ ১৯৮২ সালে গ্রন্থটি প্রথম প্রকাশ করে। প্রায় সাড়ে তিন দশক পরে রাউটলেজ আবার গ্রন্থটি প্রকাশ করেছে ২০১৭ সালে, ‘রাউটলেজ লাইব্রেরি এডিশন’ হিসেবে। খুব মূল্যবান গ্রন্থকেই সাধারণত ‘লাইব্রেরি এডিশন’ হিসেবে প্রকাশ করা হয়। ‘রাউটলেজ লাইব্রেরি এডিশন: ব্রিটিশ ইন ইন্ডিয়া’ শিরোনামের এই এডিশনের ২৩ তম খ- হিসেবে গ্রন্থটি প্রকাশিত হয়েছে। এজন্য আমি রাউটলেজের কাছে গভীরভাবে কৃতজ্ঞ।
শেষে উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন জন্মদিনের কেক কাটেন। 
উল্লেখ্য, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমানের জন্মদিন ০৪ আগস্ট। উপাচার্য মহোদয়ের জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপনের সময় তাঁকেও জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.