puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo

প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগে ইন্ট্রা-ডিপার্টমেন্ট ইনডোর গেমস্ শুরু ।

২৮ মে ২০২৫, বুধবার, প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সপ্তাহব্যাপী ইন্ট্রা-ডিপার্টমেন্ট ইনডোর গেমস্-২০২৫ শুরু হয়েছে। প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ ভবনে ইনডোর গেমস এন্ড স্টুডেন্ট ক্লাব এক্টিভিটিস জোন-এ পাঁচটি ক্যাটাগরিতে শুরু হওয়া এই ইনডোর গেমস্ উদ্বোধন করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। এতে বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার ও বিভাগের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইফতেখার মনির। উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, অনেক ক্রীড়া রয়েছে শরীর রক্ষায় যেগুলো ভূমিকা না রাখলেও মানসিক স্বাস্থ্য রক্ষায় দারুণ ভূমিকা রাখে। আজকে শুরু হওয়া ক্রীড়াগুলো সেরকম। শিক্ষার ক্ষেত্রে এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস হিসেবেও এ ধরনের ক্রীড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খেলাগুলো আমি অত্যন্ত আনন্দের সঙ্গে উপভোগ করি।
দাবা, কন্ট্রাক্ট ব্রিজ, ক্যারাম, ডার্ট বোর্ড এবং লুডু এই পাঁচ ক্যাটাগরিতে গণিত অনার্স এবং মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীরা আনন্দমুখর পরিবেশে খেলার সূচনা করেন। সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর মিসেস জান্নাতুল ফেরদাউসের সভাপতিত্বে এবং প্রভাষক জনাব মোহাম্মদ মাহাবুবুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারাধন কুমার মহাজন, সহকারী অধ্যাপক মামুন অর রশিদ, প্রভাষক সুমাইয়া ইয়াসমিন ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রক্টর জনাব মো. সোলাইমান চৌধুরী, সহকারী প্রক্টর জনাব অনুপ কুমার বিশ্বাস ও ড. তাসনিম উদ্দিন চৌধুরী।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘সেন্ট্রাল স্পোর্টস কার্নিভাল-২০২৬’-এর সফল পরিসমাপ্তি ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শুরু হলো দুদিনব্যাপী ‘সেন্ট্রাল স্পোর্টস কার্নিভাল-২০২৬’ ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের উদ্যোগে ‘প্রজেক্ট ডে ফল-২০২৫’ ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খতমে কোরআন ও দোয়া মাহফিল ।

Read More

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রিমিয়ার ইউনিভার্সিটি উপাচার্যের শোক ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অধ্যাপক ড. মোহীত উল আলমের আত্মজীবনী নিয়ে ‘ডেল বুক ক্লাব’-এর বিশেষ আলোচনা অনুষ্ঠান ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগে ইন্ট্রা-ডিপার্টমেন্ট ইনডোর গেমস্ শুরু ।

Wednesday, 28 May, 2025

প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগে ইন্ট্রা-ডিপার্টমেন্ট ইনডোর গেমস্ শুরু ।

২৮ মে ২০২৫, বুধবার, প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সপ্তাহব্যাপী ইন্ট্রা-ডিপার্টমেন্ট ইনডোর গেমস্-২০২৫ শুরু হয়েছে। প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ ভবনে ইনডোর গেমস এন্ড স্টুডেন্ট ক্লাব এক্টিভিটিস জোন-এ পাঁচটি ক্যাটাগরিতে শুরু হওয়া এই ইনডোর গেমস্ উদ্বোধন করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। এতে বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার ও বিভাগের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইফতেখার মনির। উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, অনেক ক্রীড়া রয়েছে শরীর রক্ষায় যেগুলো ভূমিকা না রাখলেও মানসিক স্বাস্থ্য রক্ষায় দারুণ ভূমিকা রাখে। আজকে শুরু হওয়া ক্রীড়াগুলো সেরকম। শিক্ষার ক্ষেত্রে এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস হিসেবেও এ ধরনের ক্রীড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খেলাগুলো আমি অত্যন্ত আনন্দের সঙ্গে উপভোগ করি।
দাবা, কন্ট্রাক্ট ব্রিজ, ক্যারাম, ডার্ট বোর্ড এবং লুডু এই পাঁচ ক্যাটাগরিতে গণিত অনার্স এবং মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীরা আনন্দমুখর পরিবেশে খেলার সূচনা করেন। সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর মিসেস জান্নাতুল ফেরদাউসের সভাপতিত্বে এবং প্রভাষক জনাব মোহাম্মদ মাহাবুবুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারাধন কুমার মহাজন, সহকারী অধ্যাপক মামুন অর রশিদ, প্রভাষক সুমাইয়া ইয়াসমিন ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রক্টর জনাব মো. সোলাইমান চৌধুরী, সহকারী প্রক্টর জনাব অনুপ কুমার বিশ্বাস ও ড. তাসনিম উদ্দিন চৌধুরী।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2026 Premier University IT. All rights reserved.