puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটি উপাচার্য ড. অনুপম সেনের সঙ্গে ইউজিসি সদস্য ড. মো. আবু তাহেরের সৌজন্য সাক্ষাৎ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. অনুপম সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-র নবনিযুক্ত পূর্ণকালীন সদস্য ড. মো. আবু তাহের। আজ সোমবার, বেলা ১১ টায় তিনি প্রফেসর ড. অনুপম সেনের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্য মহোদয় ড. মো. আবু তাহেরকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-র পূর্ণকালীন সদস্য মনোনীত হওয়ায় পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জ্ঞাপন করেন। এসময় উপাচার্য ড. অনুপম সেন বলেন, ড. মো. আবু তাহের চট্টগ্রামের সন্তান। তিনি দীর্ঘকাল ধরে অধ্যাপনাও করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সুতরাং তাঁর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-র পূর্ণকালীন সদস্য মনোনীত-হওয়া চট্টগ্রামের জন্য গর্বের ব্যাপার।

ড. মো. আবু তাহের প্রিমিয়ার ইউনিভার্সিটিকে ইউজিসির পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব শেখ মুহম্মদ ইব্রাহিম প্রমুখ।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ‘আনলকিং বিহেভিয়ারাল ইনটেনশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আগুন প্রতিরোধ ও অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ১২ মে ২০২৬|

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থ কমিটির সভা ১১ মে ২০২৬, সোমবার, বিকেল ৩টায় অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ৪৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম |

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগে তামাক ও নিকোটিন আসক্তি বিষয়ক সেমিনার |

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি উপাচার্য ড. অনুপম সেনের সঙ্গে ইউজিসি সদস্য ড. মো. আবু তাহেরের সৌজন্য সাক্ষাৎ।

Monday, 7 September, 2020

প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. অনুপম সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-র নবনিযুক্ত পূর্ণকালীন সদস্য ড. মো. আবু তাহের। আজ সোমবার, বেলা ১১ টায় তিনি প্রফেসর ড. অনুপম সেনের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্য মহোদয় ড. মো. আবু তাহেরকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-র পূর্ণকালীন সদস্য মনোনীত হওয়ায় পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জ্ঞাপন করেন। এসময় উপাচার্য ড. অনুপম সেন বলেন, ড. মো. আবু তাহের চট্টগ্রামের সন্তান। তিনি দীর্ঘকাল ধরে অধ্যাপনাও করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সুতরাং তাঁর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-র পূর্ণকালীন সদস্য মনোনীত-হওয়া চট্টগ্রামের জন্য গর্বের ব্যাপার।

ড. মো. আবু তাহের প্রিমিয়ার ইউনিভার্সিটিকে ইউজিসির পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব শেখ মুহম্মদ ইব্রাহিম প্রমুখ।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.