puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ ভবনে ব্যবসায় প্রশাসন বিভাগে বিবিএ প্রোগ্রামের ফল-২০২৫ সেশনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ০৪ আগস্ট ২০২৫, সোমবার, সকাল ১০:০০টায় শুরু হওয়া এই ভর্তি পরীক্ষায় তিনশতাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষাটির মূল্যায়ন কোড ভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হয়।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন প্রফেসর এম. মঈনুল হক বলেন, আমাদের উদ্দেশ্য শুধু শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা যাচাই করা নয়, বরং তাদের যোগ্যতা, দক্ষতা ও ভবিষ্যৎ সম্ভাবনা মূল্যায়ন করা। আজকের পরীক্ষাটি শিক্ষার্থীদের জন্য একটি প্রতিযোগিতামূলক কিন্তু পরিবেশবান্ধব প্ল্যাটফর্ম প্রদান করেছে। আমাদের লক্ষ্য, শিক্ষার্থীদের এমন একটি শিক্ষার পরিবেশ প্রদান করা, যেখানে তারা তাদের প্রতিভা এবং মেধা অনুশীলন করতে পারে এবং পরবর্তী স্তরে প্রবেশের জন্য প্রস্তুত হতে পারে।

পরীক্ষার সময় আরও উপস্থিত ছিলেন মার্কেটিং ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক সুলতানা রাজিয়া চৌধুরী, ফিন্যান্স ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক রাজীব দত্ত, ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক তাসনিম সুলতানা, অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. মো. আহসান উদ্দিন ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক রহিমা বেগম। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ‘আনলকিং বিহেভিয়ারাল ইনটেনশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আগুন প্রতিরোধ ও অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ১২ মে ২০২৬|

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থ কমিটির সভা ১১ মে ২০২৬, সোমবার, বিকেল ৩টায় অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ৪৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম |

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগে তামাক ও নিকোটিন আসক্তি বিষয়ক সেমিনার |

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ।

Monday, 4 August, 2025

প্রিমিয়ার ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ ভবনে ব্যবসায় প্রশাসন বিভাগে বিবিএ প্রোগ্রামের ফল-২০২৫ সেশনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ০৪ আগস্ট ২০২৫, সোমবার, সকাল ১০:০০টায় শুরু হওয়া এই ভর্তি পরীক্ষায় তিনশতাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষাটির মূল্যায়ন কোড ভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হয়।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন প্রফেসর এম. মঈনুল হক বলেন, আমাদের উদ্দেশ্য শুধু শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা যাচাই করা নয়, বরং তাদের যোগ্যতা, দক্ষতা ও ভবিষ্যৎ সম্ভাবনা মূল্যায়ন করা। আজকের পরীক্ষাটি শিক্ষার্থীদের জন্য একটি প্রতিযোগিতামূলক কিন্তু পরিবেশবান্ধব প্ল্যাটফর্ম প্রদান করেছে। আমাদের লক্ষ্য, শিক্ষার্থীদের এমন একটি শিক্ষার পরিবেশ প্রদান করা, যেখানে তারা তাদের প্রতিভা এবং মেধা অনুশীলন করতে পারে এবং পরবর্তী স্তরে প্রবেশের জন্য প্রস্তুত হতে পারে।

পরীক্ষার সময় আরও উপস্থিত ছিলেন মার্কেটিং ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক সুলতানা রাজিয়া চৌধুরী, ফিন্যান্স ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক রাজীব দত্ত, ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক তাসনিম সুলতানা, অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. মো. আহসান উদ্দিন ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক রহিমা বেগম। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.