puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগে বর্ষাবরণ ।

বর্ষার কাব্য আমাদের আনন্দ দেয়, বিনোদিত করে ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে গণিত বিভাগের উদ্যোগে ‘বর্ষাবরণ ১৪৩২’ উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে নবীনদের বরণ করা হয় ও মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় জানানো হয়। ২১ জুন ২০২৫, শনিবার, বেলা ১১.৩০টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ও বিজ্ঞান অনুষদের সহকারী ডিন জনাব মোহাম্মদ ইফতেখার মনির। সভাপতিত্ব করেন গণিত বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. হারাধন কুমার মহাজন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদাউস।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম নছরুল কদির বলেন, ষড়ঋতুর অন্যতম ঋতু হলো বর্ষা। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ, অনুভব ও অবলোকনের জন্য বর্ষার গুরুত্ব অপরিসীম। এ কারণে এই বর্ষাকে নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ও নজরুল থেকে শুরু করে বাংলার অজস্র কবি কাব্য রচনা করেছেন। এসব কাব্য আমাদের আনন্দ দেয়, বিনোদিত করে। তিনি ‘বর্ষা যে-কোনো ভাবুক মনকে আবেগ-আপ্লুত করে’ উল্লেখ করে বলেন, বর্ষাবরণ আমাদের সংস্কৃতির অংশ। গণিত বিভাগের শিক্ষার্থীরা আজকে বর্ষাবরণ করে এটাই প্রমাণ করলো যে, তারা গণিত, বিজ্ঞান ও প্রযুক্তির ছাঁচে আটকে না থেকে বাঙালি সংস্কৃতি সম্পর্কেও সচেতন। বিষয়টি আমাকে অভিভূত করেছে। তিনি নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানান।
বিশেষ অতিথির বক্তব্যে রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগ প্রতিবছর বর্ষাবরণ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। আশা করি, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। তিনি নবীন শিক্ষার্থীদের গণিত বিষয়ে অধ্যয়নের জন্য ভর্তি হওয়ায় তাদের অভিনন্দন জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের বিভাগের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে বলেন।
গণিত বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. হারাধন কুমার মহাজন শিক্ষার্থীদেরকে বিভাগের শ্রেণিকার্যক্রমে অংশগ্রহণ ও বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী নবীন শিক্ষার্থীদেরকে ইউনিভার্সিটির কোড অব কন্ডাক্ট মেনে চলার তাগিদ দেন।
অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মামুন অর রশিদ, প্রভাষক মোহাম্মদ মাহাবুবুর রহমান, সুমাইয়া ইয়াসমিন ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Related News

২৭ এপ্রিল ২০২৬ তারিখে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ক্রিটিক্যাল পার্সপেক্টিভ’ প্রকাশিত হয়েছে ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগে বৈশাখী ও পিঠা উৎসব-১৪৩৩ উদযাপিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত স্প্রিং-২০২৬ ।

Read More

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ, অ্যাক্রেডিটেশন সনদের কপি হস্তান্তর ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন উপলক্ষে অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগে বর্ষাবরণ ।

Saturday, 21 June, 2025

প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগে বর্ষাবরণ ।
বর্ষার কাব্য আমাদের আনন্দ দেয়, বিনোদিত করে ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে গণিত বিভাগের উদ্যোগে ‘বর্ষাবরণ ১৪৩২’ উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে নবীনদের বরণ করা হয় ও মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় জানানো হয়। ২১ জুন ২০২৫, শনিবার, বেলা ১১.৩০টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ও বিজ্ঞান অনুষদের সহকারী ডিন জনাব মোহাম্মদ ইফতেখার মনির। সভাপতিত্ব করেন গণিত বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. হারাধন কুমার মহাজন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদাউস।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম নছরুল কদির বলেন, ষড়ঋতুর অন্যতম ঋতু হলো বর্ষা। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ, অনুভব ও অবলোকনের জন্য বর্ষার গুরুত্ব অপরিসীম। এ কারণে এই বর্ষাকে নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ও নজরুল থেকে শুরু করে বাংলার অজস্র কবি কাব্য রচনা করেছেন। এসব কাব্য আমাদের আনন্দ দেয়, বিনোদিত করে। তিনি ‘বর্ষা যে-কোনো ভাবুক মনকে আবেগ-আপ্লুত করে’ উল্লেখ করে বলেন, বর্ষাবরণ আমাদের সংস্কৃতির অংশ। গণিত বিভাগের শিক্ষার্থীরা আজকে বর্ষাবরণ করে এটাই প্রমাণ করলো যে, তারা গণিত, বিজ্ঞান ও প্রযুক্তির ছাঁচে আটকে না থেকে বাঙালি সংস্কৃতি সম্পর্কেও সচেতন। বিষয়টি আমাকে অভিভূত করেছে। তিনি নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানান।
বিশেষ অতিথির বক্তব্যে রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগ প্রতিবছর বর্ষাবরণ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। আশা করি, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। তিনি নবীন শিক্ষার্থীদের গণিত বিষয়ে অধ্যয়নের জন্য ভর্তি হওয়ায় তাদের অভিনন্দন জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের বিভাগের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে বলেন।
গণিত বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. হারাধন কুমার মহাজন শিক্ষার্থীদেরকে বিভাগের শ্রেণিকার্যক্রমে অংশগ্রহণ ও বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী নবীন শিক্ষার্থীদেরকে ইউনিভার্সিটির কোড অব কন্ডাক্ট মেনে চলার তাগিদ দেন।
অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মামুন অর রশিদ, প্রভাষক মোহাম্মদ মাহাবুবুর রহমান, সুমাইয়া ইয়াসমিন ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.