প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও বিআইটিএম-বেসিসের যৌথ উদ্যোগে ÔCareer in ICT: Challenges and Opportunities’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর ২০২৩, অনুষ্ঠিত এই সেমিনারে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার ও প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ এবং বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সামিরা জুবিরি হিমিকা। সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. সাহীদ মোঃ আসিফ ইকবাল । মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা চাকরির বাজারে ইন্ডাস্ট্রিগুলোর কী পরিমাণ পেশাজীবি প্রয়োজন ও কীভাবে শিক্ষার্থীদের চাকরি নিয়োগে সমন্বয় করা যায়, এ বিষয়ে আলোকপাত করেন। প্রফেসর ড. তৌফিক সাঈদ ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়ার যৌথ উদ্যোগের গুরুত্ব বিবেচনায় বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে চার বছর অধ্যয়ন করার পরও চাকরি বাজারে দক্ষ জনগোষ্ঠীর সংকট বিদ্যমান। চাকরি বাজারের প্রয়োজনীয়তা উপলব্ধিপূর্বক শিক্ষার্থীদের শিক্ষা দিতে ইউনিভার্সিটিগুলোর ইন্ডাস্ট্রির সাথে আলোচনা চালিয়ে যেতে হবে। বেসিসের ভাইস প্রেসিডেন্ট সামিরা জুবিরি হিমিকা শিক্ষার্থীদের সফট স্কিল অর্জনের বিষয়টি তুলে ধরে বলেন, বর্তমান আইসিটি সেক্টরে শিক্ষার্থীদের সুযোগ তৈরির ক্ষেত্রগুলো আলোচনাপূর্বক কার্যক্ষেত্রে বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অনুপ্রবেশ মাল্টি কালচারাল এনভায়রনমেন্ট তৈরি করবে বলে আমি আশা করি। সভাপতির বক্তব্যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. সাহীদ মোঃ আসিফ ইকবাল বলেন, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়ার যৌথ প্রচেষ্টায় কর্মক্ষেত্রের চ্যালেঞ্জগুলো নির্ধারণ করতে হবে ও বাস্তবিক দক্ষতার মাধ্যমে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রিমিয়ার ইউনিভার্সিটি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট ও গ্র্যাচুইটি ফান্ড ট্রাস্টের ৭ম সভা অনুষ্ঠিত
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে ‘আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিজাইন প্রসেস’ শীর্ষক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত.
Read More
এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) সপ্তাহ উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে MPH শিক্ষার্থীদের জন্য সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত
Read More
তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি ও ইউরাস কমিউনিটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর
Read More
জিয়াউর রহমান ফাউন্ডেশন সায়েন্স ফেয়ারের চট্টগ্রাম বিভাগীয় পর্বে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রকল্প জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ‘দ্য কোর্টরুম ইন অ্যাকশন: এ মক ট্রায়াল, ফরেনসিক ইনসাইট অ্যান্ড জুডিশিয়াল এনগেজমেন্ট’ শীর্ষক স্পেশাল একাডেমিক প্রোগ্রাম অনুষ্ঠিত
Read MoreMonday, 16 October, 2023