puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬), বাদে আছর বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড়স্থ কেন্দ্রীয় মসজিদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন প্রফেসর এম. মঈনুল হক, প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী, ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক গাজী শাহাদাত হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব শেখ মুহম্মদ ইব্রাহিম, অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর বদরুল হাসান আউয়াল, সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের কো-অর্ডিনেটর আবদুল্লাহ আল মোজাহিদ, সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী ও জনাব মো. রকিবুল হোসেন, লাইব্রেরিয়ান জনাব মো. কাউসার আলম, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা।
দোয়া মাহফিলে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, বাংলাদেশের গণতন্ত্রের অগ্রদূত, দেশনেত্রী, স্বাধিকার সংগ্রামের অনন্য প্রতীক ও জনগণের বলিষ্ঠ নেতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি তিন-তিনবার দেশের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন; তাঁর দূরদর্শী নেতৃত্ব, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অটল প্রতিশ্রুতি বাংলাদেশে গণতন্ত্রের ধারণাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে ব্যাপক ভূমিকা রেখেছে। জনগণের প্রত্যক্ষ ভোটাধিকার ও গণতান্ত্রিক আদর্শের স্থাপনায় তাঁর অবদান অম্লান ও স্মরণীয়। তিনি একদিকে রাষ্ট্রীয় স্থিতিশীলতার স্বপ্ন বুনেছিলেন, অন্যদিকে দেখিয়েছিলেন—এদেশের প্রতি নিরবচ্ছিন্ন ভালোবাসা, জনগণের প্রতি দুঃখী হৃদয়ের সহানুভূতি এবং নেতৃত্ব প্রদানের অদম্য উৎসাহ। এসব চিরকাল আমাদের জাতির সংগ্রামী ইতিহাসে লেখা থাকবে। প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে আমি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মাকে শান্তি দান করুন এবং তাঁর প্রতি দেশবাসীর যে-শ্রদ্ধা এবং ভালোবাসা, তা যেন অটুট ও অবিচল থাকে। প্রিয় নেত্রীর স্মৃতি ও অসামান্য অবদান সদা আমাদের হৃদয়ে অম্লান থাকবে। আমি তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
দোয়া মাহফিল পরিচালনা করেন প্রিমিয়ার ইউনিভার্সিটি কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. মঈনুদ্দিন।

Related News

Day-long Workshop Organized by IQAC to Enhance Staff Skills at Premier University.

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ।

Read More

Workshop titled “Mastering SPSS for Data Analysis” organized by IRP of Premier University.

Read More

𝗛𝘂𝗹𝘁 𝗣𝗿𝗶𝘇𝗲 𝗮𝘁 𝗣𝗿𝗲𝗺𝗶𝗲𝗿 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆: 𝗔 𝗖𝗮𝗹𝗹 𝘁𝗼 𝗜𝗻𝗻𝗼𝘃𝗮𝘁𝗲 & 𝗟𝗲𝗮𝗱.

Read More

Courtesy Meeting of the PU Debating Team with the Vice Chancellor of Premier University, Professor S. M. Nasrul Quadir.

Read More

Premier University’s English Department Celebrates a Vibrant ‘Colour Fest’.

Read More

Admission Test for Bachelor of Architecture Program Held at Premier University.

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল ।

Friday, 2 January, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬), বাদে আছর বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড়স্থ কেন্দ্রীয় মসজিদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন প্রফেসর এম. মঈনুল হক, প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী, ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক গাজী শাহাদাত হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব শেখ মুহম্মদ ইব্রাহিম, অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর বদরুল হাসান আউয়াল, সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের কো-অর্ডিনেটর আবদুল্লাহ আল মোজাহিদ, সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী ও জনাব মো. রকিবুল হোসেন, লাইব্রেরিয়ান জনাব মো. কাউসার আলম, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা।
দোয়া মাহফিলে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, বাংলাদেশের গণতন্ত্রের অগ্রদূত, দেশনেত্রী, স্বাধিকার সংগ্রামের অনন্য প্রতীক ও জনগণের বলিষ্ঠ নেতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি তিন-তিনবার দেশের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন; তাঁর দূরদর্শী নেতৃত্ব, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অটল প্রতিশ্রুতি বাংলাদেশে গণতন্ত্রের ধারণাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে ব্যাপক ভূমিকা রেখেছে। জনগণের প্রত্যক্ষ ভোটাধিকার ও গণতান্ত্রিক আদর্শের স্থাপনায় তাঁর অবদান অম্লান ও স্মরণীয়। তিনি একদিকে রাষ্ট্রীয় স্থিতিশীলতার স্বপ্ন বুনেছিলেন, অন্যদিকে দেখিয়েছিলেন—এদেশের প্রতি নিরবচ্ছিন্ন ভালোবাসা, জনগণের প্রতি দুঃখী হৃদয়ের সহানুভূতি এবং নেতৃত্ব প্রদানের অদম্য উৎসাহ। এসব চিরকাল আমাদের জাতির সংগ্রামী ইতিহাসে লেখা থাকবে। প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে আমি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মাকে শান্তি দান করুন এবং তাঁর প্রতি দেশবাসীর যে-শ্রদ্ধা এবং ভালোবাসা, তা যেন অটুট ও অবিচল থাকে। প্রিয় নেত্রীর স্মৃতি ও অসামান্য অবদান সদা আমাদের হৃদয়ে অম্লান থাকবে। আমি তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
দোয়া মাহফিল পরিচালনা করেন প্রিমিয়ার ইউনিভার্সিটি কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. মঈনুদ্দিন।

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.