puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটি তড়িৎ প্রকৌশল বিভাগে থ্রিডি প্রিন্টার স্থাপিত।

সামনে ৪র্থ শিল্প বিপ্লবের যুগে শিক্ষার্থীদের সাথে নতুন প্রযুক্তি কে পরিচিত করতে, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগে একটি অত্যাধুনিক থ্রিডি প্রিন্টার স্থাপন করা হয়েছে। একই সাথে এই দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের জন্যে থ্রিডি প্রিন্টারের প্রোটোটাইপ তৈরি ও এর ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। 
তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান টুটন চ্ন্দ্র মল্লিক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটি বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ। অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন ভার্টিক্যাল ইনোভেশন লিমিটেডের সিস্টেম ইঞ্জিনিয়ার সামসুল আরেফিন রাজিত। 
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, 
উন্নত দেশগুলিতে 3D প্রিন্টিং প্রযুক্তি ইতোমধ্যে শিক্ষা ক্ষেত্রে প্রবেশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, প্রায় সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় 3 ডি প্রিন্ট কোর্স স্থাপন করেছে। 3D প্রিন্টিং টেকনোলজি ব্যবহার করে শিল্প কারখানাগুলোতে কিংবা ছোটখাটো রোবটিক্স এর কাজে অনেক ধরনের কাজে ব্যবহার করা হচ্ছে। এমনকি বড় মাপের কিছু থ্রিডি প্রিন্টার দিয়ে বিভিন্ন বিল্ডিং বা ব্রিজ এর পার্টস বানানো হচ্ছে।  তিনি আশাবাদ ব্যক্ত করেন ভবিষ্যতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা এই ৩ডি প্রিন্টিং টেকনোলজি ব্যবহার করে তাদের গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে  ভূমিকা রাখবে। 
অনুষ্ঠানের সভাপতি টুটন চ্ন্দ্র মল্লিক বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি তড়িৎ প্রকৌশলী সবসময় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার জন্য শিক্ষক শিক্ষার্থীদের জন্য ব্যবস্থা করেন। এর ধারাবাহিকতায় এবার স্থাপন করা হল থ্রিডি প্রিন্টার। 
এবং প্রথম দিনেই শিক্ষকদের এবং বিশ্ববিদ্যালয়ের আইটি কর্মকর্তাদের এর ব্যবহারের উপর প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হলো। আশা করছি ধাপে ধাপে সিনিয়র শিক্ষার্থীদের জন্য আমরা এই প্রযুক্তি ব্যবহারের কর্মশালা করতে পারব। 
আজকের কর্মশালায় প্রশিক্ষক সামসুল আরেফিন  থ্রিডি প্রিন্টিং বা ডিজিটাল ফ্যাব্রিকেশন প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি নানা প্রকারের থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির মধ্য থেকে ফিউজড ডিপোজিশন মডেলিং প্রযুক্তির দিকে মূলত হাতে কলমে প্রশিক্ষণ দেন। এই প্রযুক্তিতে প্লাস্টিক দিয়ে তৈরি ফিলামেন্ট কয়েল থেকে ফিলামেণ্ট একটি গরম নজল যেটাকে মূলত এক্সট্রুডার বলা হয় সেখানে চালনা করা হয় এবং এক্সট্রুডার এর নজল দিয়ে গলিত প্লাস্টিক বের হয়ে নির্দিস্ট প্রোটোটাইপ অবজেক্ট নির্মান করা হয়।  এছাড়া কিভাবে টিংকার ক্যাড বা ফিউশন ৩৬০ এপ্লিকেশন এর মাধ্যমে থ্রিডি ডিজাইন করা হয় তা দেখানো হয়েছে।
কর্মশালায় অংশগ্রহণ করেন সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না, সহকারী অধ্যাপক আকরামুল হক,  প্রভাষক সরিত ধর, প্রভাষক আসিফ মোহাম্মদ সিদ্দিকী, প্রভাষক রাহুল চৌধুরী, প্রভাষক মোহাম্মদ আজিম খান, প্রভাষক সানজিদা আক্তার তুনাজ, প্রভাষক সৌমেন দত্ত, প্রভাষক এম এ হাফিজ ও বিশ্ববিদ্যালয়ের আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার বিভাষ পাল।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট ও গ্র্যাচুইটি ফান্ড ট্রাস্টের ৭ম সভা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে ‘আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিজাইন প্রসেস’ শীর্ষক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত.

Read More

এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) সপ্তাহ উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে MPH শিক্ষার্থীদের জন্য সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত

Read More

তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি ও ইউরাস কমিউনিটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

Read More

জিয়াউর রহমান ফাউন্ডেশন সায়েন্স ফেয়ারের চট্টগ্রাম বিভাগীয় পর্বে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রকল্প জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ‘দ্য কোর্টরুম ইন অ্যাকশন: এ মক ট্রায়াল, ফরেনসিক ইনসাইট অ্যান্ড জুডিশিয়াল এনগেজমেন্ট’ শীর্ষক স্পেশাল একাডেমিক প্রোগ্রাম অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি তড়িৎ প্রকৌশল বিভাগে থ্রিডি প্রিন্টার স্থাপিত।

Saturday, 28 August, 2021

সামনে ৪র্থ শিল্প বিপ্লবের যুগে শিক্ষার্থীদের সাথে নতুন প্রযুক্তি কে পরিচিত করতে, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগে একটি অত্যাধুনিক থ্রিডি প্রিন্টার স্থাপন করা হয়েছে। একই সাথে এই দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের জন্যে থ্রিডি প্রিন্টারের প্রোটোটাইপ তৈরি ও এর ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। 
তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান টুটন চ্ন্দ্র মল্লিক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটি বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ। অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন ভার্টিক্যাল ইনোভেশন লিমিটেডের সিস্টেম ইঞ্জিনিয়ার সামসুল আরেফিন রাজিত। 
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, 
উন্নত দেশগুলিতে 3D প্রিন্টিং প্রযুক্তি ইতোমধ্যে শিক্ষা ক্ষেত্রে প্রবেশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, প্রায় সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় 3 ডি প্রিন্ট কোর্স স্থাপন করেছে। 3D প্রিন্টিং টেকনোলজি ব্যবহার করে শিল্প কারখানাগুলোতে কিংবা ছোটখাটো রোবটিক্স এর কাজে অনেক ধরনের কাজে ব্যবহার করা হচ্ছে। এমনকি বড় মাপের কিছু থ্রিডি প্রিন্টার দিয়ে বিভিন্ন বিল্ডিং বা ব্রিজ এর পার্টস বানানো হচ্ছে।  তিনি আশাবাদ ব্যক্ত করেন ভবিষ্যতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা এই ৩ডি প্রিন্টিং টেকনোলজি ব্যবহার করে তাদের গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে  ভূমিকা রাখবে। 
অনুষ্ঠানের সভাপতি টুটন চ্ন্দ্র মল্লিক বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি তড়িৎ প্রকৌশলী সবসময় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার জন্য শিক্ষক শিক্ষার্থীদের জন্য ব্যবস্থা করেন। এর ধারাবাহিকতায় এবার স্থাপন করা হল থ্রিডি প্রিন্টার। 
এবং প্রথম দিনেই শিক্ষকদের এবং বিশ্ববিদ্যালয়ের আইটি কর্মকর্তাদের এর ব্যবহারের উপর প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হলো। আশা করছি ধাপে ধাপে সিনিয়র শিক্ষার্থীদের জন্য আমরা এই প্রযুক্তি ব্যবহারের কর্মশালা করতে পারব। 
আজকের কর্মশালায় প্রশিক্ষক সামসুল আরেফিন  থ্রিডি প্রিন্টিং বা ডিজিটাল ফ্যাব্রিকেশন প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি নানা প্রকারের থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির মধ্য থেকে ফিউজড ডিপোজিশন মডেলিং প্রযুক্তির দিকে মূলত হাতে কলমে প্রশিক্ষণ দেন। এই প্রযুক্তিতে প্লাস্টিক দিয়ে তৈরি ফিলামেন্ট কয়েল থেকে ফিলামেণ্ট একটি গরম নজল যেটাকে মূলত এক্সট্রুডার বলা হয় সেখানে চালনা করা হয় এবং এক্সট্রুডার এর নজল দিয়ে গলিত প্লাস্টিক বের হয়ে নির্দিস্ট প্রোটোটাইপ অবজেক্ট নির্মান করা হয়।  এছাড়া কিভাবে টিংকার ক্যাড বা ফিউশন ৩৬০ এপ্লিকেশন এর মাধ্যমে থ্রিডি ডিজাইন করা হয় তা দেখানো হয়েছে।
কর্মশালায় অংশগ্রহণ করেন সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না, সহকারী অধ্যাপক আকরামুল হক,  প্রভাষক সরিত ধর, প্রভাষক আসিফ মোহাম্মদ সিদ্দিকী, প্রভাষক রাহুল চৌধুরী, প্রভাষক মোহাম্মদ আজিম খান, প্রভাষক সানজিদা আক্তার তুনাজ, প্রভাষক সৌমেন দত্ত, প্রভাষক এম এ হাফিজ ও বিশ্ববিদ্যালয়ের আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার বিভাষ পাল।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.