puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত ধারাবাহিক ওয়েব সিরিজের চতুর্থ পর্ব

প্রিমিয়ার ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত ধারাবাহিক ওয়েব সিরিজের চতুর্থ পর্বে 'ড্রোন এন্ড রোবট ডেভেলপমেন্ট' শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয় |
অত্র বিভাগের চেয়ারম্যান টোটন চন্দ্র মল্লিকের সভাপতিত্বে ওয়েবিনারে দুটি প্রবন্ধ উপস্থাপিত হয় | ভেল টেক রঙ্গরঞ্জন ড.সাগুন্থালা বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের যন্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. ই বালাসুব্রামানিয়ান জনহীন বায়বীয় বাহন নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন | অপর প্রবন্ধটি উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক | তার আলোচনার বিষয় ছিল শিল্প কারখানায় কোলাবোরেটিভ রোবটের ব্যবহার | এতে বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ | ওয়েবিনার এর শুরুতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ড্রোন গবেষণা নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয় |
প্রফেসর ই. বালাসুব্রামানিয়ান তার বক্তব্যে বিভিন্ন ধরনের ড্রোনের ডিজাইন ,গঠন এবং তার প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন | তিনি আরো বলেন যে বিভিন্ন ধরনের স্থাপনা যেখানে মানুষ পৌঁছাতে অক্ষম, সেখানে থার্মাল সেন্সরের মাধ্যমে ডাটা নিয়ে স্থাপনার ক্ষয় রোধ করা সম্ভব | তাছাড়া পানির গুনাগুণ পরীক্ষা , কীটনাশক প্রয়োগ, কৃষি ক্ষেত্রে এর সাফল্য রয়েছে |
প্রফেসর সজল চন্দ্র বণিক এ মহামারী কালে মানুষের সহযোগী হিসেবে রোবটের ভূমিকা নিয়ে আলোকপাত করেন | তিনি বলেন, এই ধরনের রোবট ডাক্তারের সহযোগী হিসেবে রোগীর নমুনা সংগ্রহ এবং এবং জীবাণু মুক্তকরণ কাজে ব্যবহার করা যেতে পারে | তাছাড়া এ ধরনের রোবট মহামারি পরবর্তী সময়ে অর্থনীতি, শিল্প স্বয়ংক্রিয়তা, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে কার্যকরী ভূমিকা রাখবে বলে তিনি তিনি মত ব্যক্ত করেন |
অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রফেসর তৌফিক সাঈদ ভবিষ্যতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাথে ইন্দো বাংলা প্রোজেক্টের মাধ্যমে ভারতের সাথে যৌথ উদ্যোগে গবেষণার আশাবাদ প্রকাশ করেন | বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্নার সঞ্চালনায় ওয়েবিনারের সভাপতির বক্তব্যে টোটন চন্দ্র মল্লিক বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রোবট ও ড্রোন দিয়ে গবেষণায় যারা ইচ্ছুক তাদের নিয়ে একটি কমন প্ল্যাটফর্ম গঠন করলে ভবিষ্যতে এক্ষেত্রে আশাব্যঞ্জক সাফল্য অর্জন করা সম্ভব ।
ফেইসবুক লাইভে অনুষ্ঠিত হওয়া এই ওয়েবিনারে প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র -ছাত্রীগণ অংশগ্রহণ করেন ।

Related Events

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন উপলক্ষে অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘অ্যাক্রেডিটেশন ফেস্ট’ এর প্রথম পর্ব অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ইনডোর গেইমস এন্ড স্টুডেন্ট ক্লাব এক্টিভিটিস জোন’ উদ্বোধনে সিটি মেয়র

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বর্ষবরণ অনুষ্ঠান

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে জরায়ু-মুখ ক্যান্সার টিকার ২য় ডোজ প্রদান কর্মসূচি সম্পন্ন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ইন্ট্রা ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট (সিজন-১) অনুষ্ঠিত হয়েছে

Read More

ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত ধারাবাহিক ওয়েব সিরিজের চতুর্থ পর্ব

Monday, 10 August, 2020

প্রিমিয়ার ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত ধারাবাহিক ওয়েব সিরিজের চতুর্থ পর্বে 'ড্রোন এন্ড রোবট ডেভেলপমেন্ট' শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয় |
অত্র বিভাগের চেয়ারম্যান টোটন চন্দ্র মল্লিকের সভাপতিত্বে ওয়েবিনারে দুটি প্রবন্ধ উপস্থাপিত হয় | ভেল টেক রঙ্গরঞ্জন ড.সাগুন্থালা বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের যন্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. ই বালাসুব্রামানিয়ান জনহীন বায়বীয় বাহন নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন | অপর প্রবন্ধটি উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক | তার আলোচনার বিষয় ছিল শিল্প কারখানায় কোলাবোরেটিভ রোবটের ব্যবহার | এতে বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ | ওয়েবিনার এর শুরুতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ড্রোন গবেষণা নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয় |
প্রফেসর ই. বালাসুব্রামানিয়ান তার বক্তব্যে বিভিন্ন ধরনের ড্রোনের ডিজাইন ,গঠন এবং তার প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন | তিনি আরো বলেন যে বিভিন্ন ধরনের স্থাপনা যেখানে মানুষ পৌঁছাতে অক্ষম, সেখানে থার্মাল সেন্সরের মাধ্যমে ডাটা নিয়ে স্থাপনার ক্ষয় রোধ করা সম্ভব | তাছাড়া পানির গুনাগুণ পরীক্ষা , কীটনাশক প্রয়োগ, কৃষি ক্ষেত্রে এর সাফল্য রয়েছে |
প্রফেসর সজল চন্দ্র বণিক এ মহামারী কালে মানুষের সহযোগী হিসেবে রোবটের ভূমিকা নিয়ে আলোকপাত করেন | তিনি বলেন, এই ধরনের রোবট ডাক্তারের সহযোগী হিসেবে রোগীর নমুনা সংগ্রহ এবং এবং জীবাণু মুক্তকরণ কাজে ব্যবহার করা যেতে পারে | তাছাড়া এ ধরনের রোবট মহামারি পরবর্তী সময়ে অর্থনীতি, শিল্প স্বয়ংক্রিয়তা, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে কার্যকরী ভূমিকা রাখবে বলে তিনি তিনি মত ব্যক্ত করেন |
অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রফেসর তৌফিক সাঈদ ভবিষ্যতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাথে ইন্দো বাংলা প্রোজেক্টের মাধ্যমে ভারতের সাথে যৌথ উদ্যোগে গবেষণার আশাবাদ প্রকাশ করেন | বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্নার সঞ্চালনায় ওয়েবিনারের সভাপতির বক্তব্যে টোটন চন্দ্র মল্লিক বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রোবট ও ড্রোন দিয়ে গবেষণায় যারা ইচ্ছুক তাদের নিয়ে একটি কমন প্ল্যাটফর্ম গঠন করলে ভবিষ্যতে এক্ষেত্রে আশাব্যঞ্জক সাফল্য অর্জন করা সম্ভব ।
ফেইসবুক লাইভে অনুষ্ঠিত হওয়া এই ওয়েবিনারে প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র -ছাত্রীগণ অংশগ্রহণ করেন ।

Latest Events

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.